-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ত্রোপচারের পর আশানুরূপ উন্নতি হচ্ছে মোশাররফ রুবেলের।[/caption]
বিডিক্রিকটাইমকে মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার করে তার মস্তিষ্কের টিউমারের বেশিরভাগ অংশই অপসারণ করা সম্ভব হয়েছে। পোস্ট অপারেটিভ পর্যায়ে আশানুরূপ উন্নতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে সূত্র জানায়, অস্ত্রোপচারের পর দুই সপ্তাহ সময় লাগবে মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা স্থিতিশীল হতে। তার আগপর্যন্ত থাকতে হবে হাসপাতালে। এর এক সপ্তাহ পর প্রোটন থেরাপি শুরু হবে। থেরাপির ৬টি চক্র সফলভাবে সম্পন্ন করা গেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন এই অলরাউন্ডার।
মস্তিস্কে টিউমার ধরা পড়ায় ২০১৯ সালে সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেন মোশাররফ রুবেল। এরপর পর্যায়ক্রমে চিকিৎসা গ্রহণ করে বেশ খানিকটা সেরে উঠেছিলেন। এমনকি ফিরেছিলেন ক্রিকেট মাঠেও।
তবে করোনা পরবর্তী সময়ে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার। নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় শরীরের এক পাশ। গত কয়েক মাস তাই আবারও হাসপাতালের বিছানায় কাটাতে হচ্ছে মোশাররফ রুবেলকে।