-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আর সেখানে তাকে দেখে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
চিকিৎসার সবচেয়ে বড় ধাপ অস্ত্রোপচারের পর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা রুবেলকে সম্প্রতি দেখতে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রী মোস্তফা কামাল, যিনি দেশের ক্রিকেটের অভিভাবকদের মধ্যে অগ্রগণ্য।
বছর কয়েক আগে বিশ্ব ক্রিকেটের প্রধানের আসনে থাকা মোস্তফা কামাল ছাড়াও সিঙ্গাপুরে রুবেলের শয্যাপাশে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এস এম রেজাউল করিম এবং সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান।
রুবেলকে তাদের দেখতে যাওয়ার কথা জানিয়ে জ্যেষ্ঠ এই ক্রিকেটারের স্ত্রী চৈতি ফারহানা রূম্পা জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, ‘আমরা ভাগ্যবান ও প্রীতিপূর্ণ অনুভব করছি। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য সবার সমর্থন ও ভালোবাসার জন্য।’
গত মঙ্গলবার (১৯ মার্চ) সিঙ্গাপুরে বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছেন রুবেল। এমনকি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন।
তবে তিনি কতটা ঝুঁকিমুক্ত তা জানা যাবে বায়োপসি রিপোর্টের পর। ব্রেইন টিউমারে আক্রান্ত হলে ক্যান্সারের ঝুঁকি থাকে অনেকাংশে। রুবেলের ক্যান্সারের ঝুঁকি আছে কি না সেটিই জানাবে বায়োপসি রিপোর্ট। আর সেই বায়োপসি রিপোর্ট প্রকাশ করা হবে খুব শীঘ্রই।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৯২টি উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান রয়েছে তার সংগ্রহে।