-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তবে সেই আবাহনীর সামনে মঙ্গলবার মোহামেডান। আবাহনী-মোহামেডান দ্বৈরথ সামনে আসলেই চলে আসে অনেক হিসেবনিকেশ। দুই দলের ধ্রুপদী লড়াই নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আবাহনী তাই যতই অপরাজেয় থাক না কেন, মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে একটু অস্থিরতা কাজ না করাটাই অস্বাভাবিক!
তবে মোহামেডান নিয়ে খুব একটা ভাবছেন বলে মনে হল না আবাহনীর অন্যতম সেরা অস্ত্র মোসাদ্দেক হোসেন সৈকতকে। বরং তিনি জানালেন, মোহামেডানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অন্য দশটি সাধারণ ম্যাচের মতোই নিজেদের প্রস্তুত করছেন আবাহনীর ক্রিকেটাররা।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মোসাদ্দেক বলেন, ‘আগেও যেভাবে অনুশীলন করেছি যেভাবে খেলে আসছি প্রস্তুতি ঠিক ওরকমই। বাড়তি কোনো... মোহামেডানের সাথে খেলা, অনেক কিছু করতে হবে ওরকম কিছু না।'
নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করে মোহামেডানকে ঘায়েল করাই মোসাদ্দেকের লক্ষ্য। তার ভাষ্য, 'আমাদের সেরাটা খেলতে পারলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আগের পাঁচটা ম্যাচের মতো এটাও একটা ম্যাচ।’
তবে কি আবাহনী-মোহামেডান লড়াইয়ের রোমাঞ্চ স্পর্শ করছে না তরুণ এই ক্রিকেটারকে? অবশ্য তা নয়। আবির্ভাবের পর প্রিমিয়ার লিগের প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচ বেশ উপভোগ্যই ছিল মোসাদ্দেকের কাছে। তিনি বলেন, ‘আমি যখন প্রথম বছর প্রিমিয়ার লিগ খেলি তখন মনে হয়েছিল আবাহনী-মোহামেডান ম্যাচ অনেক বেশি উত্তেজনা। এবার নিয়ে আমি ৫ বছর প্রিমিয়ার লিগ খেলছি তো আমার কাছে এখন বিষয়টা এখন অনেক স্বাভাবিকের মতো।’