-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ৪০৯ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন ডা সিলভা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে আউট হওয়ার কষ্ট তিনি ভুলতে পারছেন না। বাংলাদেশের মতো মন্থর গতির উইকেটে আগে থেকেই অনুশীলনের অভ্যাস থাকায় তিনি সহজেই মানিয়ে তিনি পেরেছেন। নিজের ইনিংস সম্পর্কে ডা সিলভা বলেন,
'মাত্র ৮ দূরে ছিলাম; এই অনুভূতিটা আমি আসলে কথায় প্রকাশ করতে পারব না। এই বলে আমি দ্বিতীয়বারের মতো আউট হলাম। আশা করছি পরবর্তীতে আমি আর এভাবে আউট হবো না। আমি সবসময়ই স্পিন ভালো খেলতাম এবং মন্থর উইকেটে খেলার জন্য নিজেকেও সেভাবেই তৈরি করেছিলাম। ঘরের মাঠেও কিছুটা এরকম কিন্তু ভিন্ন পরিস্থিতিতে আমি কেবল নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। আমি আমাদের প্রধান কোচ মন্টির সাথে অনেক কাজ করেছি।'
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে একমাত্র শতরানের জুটি গড়েন ডা সিলভা ও আলজারি জোসেফ। পেসার জোসেফকে স্বছন্দেই স্ট্রাইক দিচ্ছিলেন ব্যাটসম্যান ডা সিলভা এবং সেই ভরসার প্রতিদান দিয়ে জোসেফ করেন ৮২ রান। সেই জুটি সম্পর্কে ডা সিলভা বলেন, 'আলজারির ওপরে আমার পূর্ণ ভরসা ছিল। ও যখন পেস বোলিং মোকাবেলা করে তখনও আমার পূর্ণ বিশ্বাস ছিল ওর প্রতি আর স্পিনের সময়ে তো ছিলই।'
দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তিন শতাধিক রানে এগিয়ে আছে। ইতোমধ্যে বাংলাদেশের ৪টা উইকেটও শিকার করে নিয়েছে সফরকারীরা। বাকি উইকেটগুলোও দ্রুত শিকার করে ম্যাচ জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী তারা।
ডা সিলভার কণ্ঠে, 'আমরাই এখন নিয়ন্ত্রণে আছি তবে এটাকেই যথেষ্ট ভেবে বসে থাকলে হবে না। প্রথম ইনিংসের বাকি উইকেটগুলো আমাদের শিকার করতে হবে। আশা করছি এই ম্যাচ জেতার জন্য বাকি উইকেটগুলোও আমরা শিকার করতে পারব।'