-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আরব আমিরাত সফরে অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ উসমান খাজা। এই ম্যাচে পাকিস্তান একাদশে সুযোগ পেয়েছেন উসমান শিনওয়ারি। দুই দলে দুই উসমানের উপস্থিতি চমক জাগাচ্ছিলো। এর মাত্রা বেড়ে গেল দুজনই পরস্পরের মুখোমুখি হয়ে ম্যাচের প্রারম্ভ ঘটালে।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে এদিন প্রথম বল মোকাবেলা করেন উসমান খাজা। আর সেই বলটি করেছিলেন উসমান শিনওয়ারি। একই নামের দুই ক্রিকেটারকে দিয়ে ম্যাচ শুরুর এমন দৃষ্টান্ত বিরলই বটে।
তবে শুধু নামের মিলেই শেষ নয়। চমকপ্রদ তথ্য আছে আরও। ধারাবাহিক ফর্মে থাকা ব্যাটসম্যান উসমান খাজা এদিন রানের খাতাই খুলতে পারেননি। উসমান শিনওয়ারির ৫টি বল দেখেশুনে মোকাবেলা করলেও প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান তিনি, তাও ফ্লাইট মিস করে বোল্ড হয়ে। স্কোরকার্ডে লেখা থাকবে- উসমান খাজা, বোল্ড আউট বাই উসমান শিনওয়ারি!
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি ঘটেছে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অজিরা। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২৬৭ রান। উসমান খাজা ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসে ৯০ রান করেছেন ব্যাটিং উদ্বোধনীতে তার সঙ্গী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৯ ওভার বল করে উসমান শিনওয়ারি অবশ্য ঐ একটি উইকেটই পেয়েছেন।
একনজরে দুই দলের একাদশ-
পাকিস্তান: ইমাম-উল হক, শান মাসুদ, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মালিক (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রেজওয়ান, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, জুনাইদ খান ও মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),উসমান খাজা, শন মার্স, পিটার হ্যান্ডসকম্ব, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কু স্টইনিস, অ্যালেক্স কেরি, পেট কামিন্স, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা ও জেসন বেহরেনডর্ফ।