-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাভুতা খেলেছিলেন জিম্বাবুয়ের হয়ে। এই অলরাউন্ডার সেবার বাংলাদেশের মাটিতে খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তা কাজে লাগিয়েছেন এবার।
মাভুতা বলেন, ‘দলে নতুন হলেও আমি এ কন্ডিশনে যুব বিশ্বকাপ খেলেছি। আমি জানি, এখানে কীভাবে বোলিং করতে হয়। আমার কাছে মনে হয়, ভালো বল করা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। ভালো বল যে কারো কাছেই ভালো বল। আর আমি দলের জয়ের জন্য এটিই করতে চাই।’
অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে টাইগারদের চারটি উইকেট শিকার করেছেন মাভুতা। এটি বাড়িয়েছে তার আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম টেস্ট ছিল এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছি, নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা রাখবে। আমি বেশ সন্তুষ্ট।’
বাংলাদেশ স্পিন খেলে অভ্যস্ত হলেও সিলেট টেস্টে মাভুতাকে সামলাতে হিমশিম খেতে হয়েছে। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘তারা অবশ্যই স্পিন বোলিংয়ে খুব ভালো, কিন্তু আমি নিজস্ব পন্থা ভুলে যাই না। যদি নিজের পন্থাটা ঠিকভাবে কাজে লাগাতে পারি সেক্ষেত্রে ভালো একটি বল যেকোনো ব্যাটসম্যানের জন্যই ভালো বল হিসেবে বিবেচিত।‘
মাভুতার মতে, তিনি খুব সহজেই বলের গতিতে পরিবর্তন আনতে পারেন, যা বিভ্রান্ত করে ব্যাটসম্যানদের। স্পিনার হিসেবে এমন সক্ষমতা অন্যতম একটি হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘স্পিনার হিসেবে এটা অন্যতম একটা ক্ষমতা। গতির পরিবর্তন আনতে পারাটা খুব জরুরী। ব্যাটসম্যান কি করতে চাইছে সেটার ওপর মনোযোগ রেখে বোলিং করতে হবে। এ সিরিজ জয়ের সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের দলে ভালো কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন। তারা ভালো কিছু করতে পারলে ও আমরা সাপোর্ট দিলে সিরিজ জয় আমাদের জন্য কঠিন কিছু হবে না।’