-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এমন অবস্থায় অনেকেই দাবি তুলছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে প্রধান কোচ বানানোর। নিদাহাস ট্রফিতে তিনি ছিলেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে। তার অধীনে টাইগারদের পারফরমেন্সও ছিল সন্তোষজনক।
তবে ওয়ালশকে প্রধান কোচ বানাতে আপত্তি রয়েছে বিসিবির। আর এর প্রধান কারণ, হেড কোচ হিসেবে বিসিবি কর্তাদের চাওয়া ব্যাটিংয়ে পারদর্শী কিংবা অলরাউন্ডার সত্তা বহন করেছিলেন আগে, এমন কেউ।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ওয়ালশ কিংবদন্তি, একজন আইকন। তাকে দীর্ঘ মেয়াদে দিতে চাচ্ছি না আমরা, তিনিও সেটা ভালো করেই জানেন। বোলিংয়ে পারদর্শী এমন নয়, অলরাউন্ডার বা ব্যাটিং পারদর্শী কোচ হলে ভালো হয়।'
তবে কবে আসবেন নতুন কোচ? এই প্রশ্নটা যেন ক্রিকেট অঙ্গনে হয়ে উঠছে 'চিরায়ত'। জবাবে এবার জালাল ইউনুস জানালেন আগের উত্তরই, ‘এবার একটু সময় লাগছে। যত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাড়ছে, বেশির ভাগ কোচ ওইদিকে ঝুঁকে যাচ্ছে। কম সময়ে অনেক লাভ, দীর্ঘ মেয়াদে এখানে কেউ আসতে চায় না। এ কারণে সময় লাগছে। সভাপতি বলেছেন, আগামী এক-দুই মাসের মধ্যে হয়ে যাবে।’
তাহলে জাতীয় দলের কোচ হতে কি আগ্রহী নন নেই? এমনটি অবশ্য মনে করেন না তিনি, ‘আমরা যে রকম কোচ চাচ্ছি, সেটা পাচ্ছি না। এটাই সমস্যা। চার-পাঁচজন কোচ আছে, যারা প্রধান কোচ হতে আগ্রহী। "কিন্তু আরও ভালো চাই" এমন চিন্তায় অপেক্ষা করছি। যাকে আনব, তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দিতে চাই। এক বছর বা ছয় মাসের জন্য তো সে কোচ হবে না। অন্তত দুই বছরের দায়িত্ব দিতে হবে।’