-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কেনিয়ার বিপক্ষে শেষ বলে এক রানের দরকার হলে হাসিবুল শান্ত ও খালেদ মাসুদ পাইলটরা রানের জন্য যে দৌড়টা দিয়েছিলেন সেটি মনে থাকবে আজীবনই। সেদিন জয়ের পর পাইলট, হাসিবুল শান্তর সঙ্গে উদযাপনে মেতে উঠতে দৌড় দিয়েছিলেন বাউন্ডারি লাইনের বাইরে থাকা আকরাম, দুর্জয়রা। কী অদ্ভুত ব্যাপার সেটি যেন ফিরে এলো গতকাল!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাঘিনীরা। শেষ বলে দুই রানের প্রয়োজন হলে জাহানারা, সালমা সফলভাবেই কাঙ্ক্ষিত দুইটি রান নিতে পেরেছেন। ১৯৯৭ সালের মতো আকরাম, দুর্জয়রা যে দৌড়টা দিয়েছিল ঠিক একইভাবে ম্যাচ জয়ের পর দৌড় দিয়েছে রুমানা, ফারজানারা।
নারী দলের এমন বাঁধভাঙ্গা উল্লাস ও দৌড় মনে করিয়ে দেয় ১৯৯৭ আইসিসি ট্রফির কথা। নিজের সত্যায়িত ফেসবুক পেইজে নারীদের এই জয় নিয়ে একটি পোস্ট দেন মাশরাফি। প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতাতে অভিনন্দন জানান সালমা, রুমানাদের। সেই সাথে জয়ের পর দৌড়টা চলবেই জানান মাশরাফি।