-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কোচ টম মুডির সাথে তিন বছরের চুক্তি হলেও খেলোয়াড়দের সাথে রংপুর রাইডার্সের চুক্তি ছিল এক বছরেরই। তবে এখান থেকেও খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ প্রসঙ্গে দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘এটা ঠিক যে এবার আমরা যখন দল গড়তে নামি, তত দিনে অনেক ভালো খেলোয়াড়কেই বিভিন্ন দল নিশ্চিত করে ফেলেছে। সেই অভিজ্ঞতায় পরেরবারের প্রস্তুতি আমরা এই টুর্নামেন্টের মাঝামাঝি থেকেই শুরু করে দিয়েছি। মাশরাফিকে আমরা রাখতে ইচ্ছুক, যদি সে খেলতে চায়। গেইলকে এক বছরের চুক্তিতেই আনা হয়েছিল। আগামী বছরের ব্যাপারেও তাঁর সঙ্গে আমাদের মৌখিকভাবে কথাবার্তা সম্পন্ন হয়ে আছে। তিনিও খেলতে ইচ্ছুক। আমরা তো ইচ্ছুকই।’
চ্যাম্পিয়ন হওয়ায় নিজেদের দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন ইশতিয়াক, ‘ট্রফি জিতে দায়িত্ব অনেক বেড়ে গেল। একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে সেটি রক্ষা করা বেশি কঠিন। আমাদের ক্ষেত্রেও এখন ব্যাপারটি তাই। শিরোপা তো ধরেও রাখতে হবে। পরেরবার অবশ্যই আরো গোছানো দল হবে। এবার দলের ভারসাম্য নিয়ে সমস্যা হচ্ছিল। পরেরবার সেই ভারসাম্যও খুব ভালো হবে আশা করি।’
তবে বড় দল হলেই যে চ্যাম্পিয়ন হওয়ার যায় না, তিনি মনে করিয়ে দিলেন সেটিও। ইশতিয়াক বলেন, ‘বড় দল দিয়ে তো ট্রফি হয় না। ঢাকা ও কুমিল্লা আমাদের চেয়ে অনেক শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল ছিল। কিন্তু রেজাল্ট তো পায়নি। পুরো দলটির এক সুতোয় গেঁথে থাকার ব্যাপারটি ছিল। সঠিক খেলোয়াড় সঠিক সময়ে পারফর্মও করেছে। সেই সঙ্গে সহায় ছিল ভাগ্য। মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হয়। সবকিছু মিলিয়েই আমাদের সাফল্য।’