-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার শামসুর রহমান ও জাবিদ হোসেন। উদ্বোধনি জুটি থেকে ৫৫ রান আসে। শামসুর ১৮ রান করেন। জাবিদ ৪৭ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও মার্শাল আইয়ুব। মার্শাল ৮ চার ও ১ ছক্কা হাঁকিয়ে ৮১ রান করে আউট হন। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নেন রকিবুল। ১১ চার হাঁকিয়ে ১১৯ রান করে দিন শেষে অপরাজিত আছেন তিনি। প্রথম দিন শেষে ওয়াল্টন সেন্ট্রাল জোনের সংগ্রহ ৩২১/৪। ইসলামি ব্যাংক ইস্ট জোনের পক্ষে ২ টি করে উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদোস ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো মোহাম্মদ সাইফুদ্দীন। দিনের আরেক ম্যাচে কক্সবাজারের একাডেমি মাঠে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি নর্থ জোন। সাউথ জোনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্থ জোন। বিসিবি নর্থ জোনের পক্ষে ৪৮ রান করেন নাঈম ইসলাম ও ৪৩ রান করেন আরিফুল হক। দ্রুত রান তুলতে থাকা মুক্তার আলী ৪৩ রানে অপরাজিত থাকেন দিনশেষে। দিনশেষে তাদের স্কোর ২৬৬/৮। প্রাইম ব্যাংক সাউথ জোনের পক্ষে ২ উইকেট তুলে নেন সোহাগ গাজী ও তাইবুর রহমান। 




