-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এক বছরে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি বোলার এখন তাইজুল।[/caption]
চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ২০১৮ সালে ৫ টেস্টে ৩৩ উইকেট শিকার করেছিলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে মোহাম্মদ রফিককে ছাড়িয়ে যেতে মাত্র একটি উইকেট প্রয়োজন ছিল তাইজুল ইসলামের।
সেই এক উইকেটের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি তাইজুল ইসলামকে। ইনিংসের একাদশ ওভারে দলীয় ২৯ রানের মাথায় উইন্ডিজ ওপেনার কায়রন পাওয়েলকে এলবিডব্লিউ করেন তিনি। এটি তার এ বছরের ৩৪ তম টেস্ট উইকেট।
২০০৩ সালে ৬ টেস্টে ১১ ইনিংসে বোলিং করে ৩৩ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক। ঐ বছর তিন ইনিংসে পাঁচ উইকেট শিকারে করেছিলেন মোহাম্মদ রফিক। তাইজুল ইসলাম তার এ বছরের ৩৪ তম উইকেট শিকার করলেন নিজের বোলিংয়ের দশম ইনিংসে। এ বছর চট্টগ্রাম টেস্টের আগ পর্যন্ত ইনিংসে তিনটি পাঁচ উইকেট ও ম্যাচে একটি দশ উইকেট রয়েছে তাইজুল ইসলামের। উইন্ডিজের প্রথম ইনিংসে এখনো সব উইকেটের পতন ঘটেনি। বাকি রয়েছে দ্বিতীয় ইনিংস ও দ্বিতীয় টেস্ট। তাই নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাইয়ার সুযোগ রয়েছে তার।
২০১৮ সালে টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার। ৯ টেস্টে ৪৬ উইকেট শিকার করেছেন রাবাদা। দুই নম্বরে আছেন ১২ টেস্টে ৪৩ উইকেট শিকার করা জেমস অ্যান্ডারসন। ৩৪ উইকেট শিকার করা তাইজুল ইসলাম রয়েছেন সাতে। স্পিনারদের মধ্যে উইকেটের সংখ্যায় তাইজুলের উপরে রয়েছেন শ্রীলঙ্কার ডানহাতি অফব্রেক বোলার দিলরুয়ান পেরেরা। তবে এ বছর এখন পর্যন্ত সফলতম বাঁহাতি স্পিনার তাইজুল।
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্নের। ২০০৫ সালে ১৫ টেস্টে ওয়ার্নি শিকার করেছিলেন ৯৬ উইকেট। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর পরের বছরটা নিজের করে নিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। এ লঙ্কান স্পিনার ২০০৬ সালে ১১ টেস্টে নেন ৯০ উইকেট। এটি দ্বিতীয় সর্বোচ্চ।