-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিনসনকে নিষিদ্ধ করার শাস্তি 'অতিরিক্ত' হয়ে গেছে বলে অভিমত ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তাই ইসিবিকে শাস্তি প্রশমনের আহ্বানও জানিয়েছেন তিনি, পরামর্শ দিয়েছেন শাস্তির সিদ্ধান্ত 'পুনর্বিবেচনা'র।
রবিনসনের শাস্তির বিষয়ে তার দেশের প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া ফলাও করে প্রচার করেছে খোদ ব্রিটিশ মিডিয়া। লর্ডস টেস্টে ইংল্যান্ডের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। বলার মত পারফরম্যান্স যা ছিল এই অভিষিক্ত রবিনসনের। এমন একটা ক্রিকেটারকে এক ম্যাচ পরই হারিয়ে ফেলতে হলে স্বভাবতই যে হইচই হওয়ার কথা, তাই হচ্ছে। অপরাধ করেও অনেককে পাশে পাচ্ছেন রবিনসন।
[caption id="attachment_160442" align="aligncenter" width="620"]
রবিনসনের পুরনো টুইট।[/caption]
মুখপাত্রের মাধ্যমে বরিস জনসন তার অভিমত জানানোর পর ব্রিটিশ ক্রীড়া ও সংস্কৃতিসচিব অলিভার ডাউডেনও বরিসের সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেন, 'অলি রবিনসনের টুইট ভুল ছিল এবং খুব বাজেও ছিল। কিন্তু সেগুলো প্রায় এক দশক পুরোনো এবং তার কৈশোরের কাজ। সেই কিশোর এখন পূর্ণবয়স্ক মানুষ এবং সঠিক পথে এসে ক্ষমাও চেয়েছে। তাকে নিষিদ্ধ করে ইসিবি বেশি বাড়াবাড়ি করেছে, ওদের আরেকবার ভাবা উচিত।’