-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

খেলাঘর বনাম শেখ জামালের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন
নিজের পরের ওভারে প্রথম বলটিতে ছিল রাজ্জাকের হ্যাটট্রিক করার সুযোগ। প্রথম বলে উইকেট নিতে না পারলেও পরের বলেই নাজমুস সাদাতকে ফেরান তিনি। ইলিয়াস সানি ও রাজ্জাক মিলে শেষে চেপে ধরলে ২৬৬ এর বেশি করা সম্ভব হয়নি খেলাঘরের। শেষ ওভারে রেজাউল করিমকে ফিরিয়ে দিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন রাজ্জাক।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে শেখ জামাল। দ্বিতীয় ওভারে তানভির ইসলামের বলে ফিরে যান ফজলে। পরের ওভারে রান আউট হন আরেক ওপেনার মাহবুবুল। ১৪ রানের মাথায় পতন ঘটে দ্বিতীয় উইকেটের। পরের ওভারে আব্দুল্লাহ আল মামুনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তানভির। ২২ রানেই ৩ উইকেট হারায় শেখ জামাল।
প্রশান্ত চোপড়া ও রাজিন সালেহ ৫৩ রানের জুটি গড়েন। ৪৪ রানের ইনিংস খেলে ডলারের বলে বোল্ড হন প্রশান্ত। এরপর হাল ধরেন জিয়াউর রহমান। জিয়াউর ও রাজিন সালেহ মিলে ১০৮ রান যোগ করলে খেলায় ফিরে আসে শেখ জামাল। দুজনই পান অর্ধশতকের দেখা। ৬২ বলে ৭৫ রান করে রান আউট হন জিয়াউর। সোহাগ গাজি বোল্ড হয়ে যান ৮ রান করে। ২১৯ রানের মাথায় ফিরে যান তানবির হায়দার (১২)। রাজিন সালেহকে সঙ্গ দেন রাজ্জাক। তারা ১৬ রান যোগ করার পর রান নিতে গিয়ে চোট পান রাজ্জাক। মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। আর ফিরেননি তিনি।
৭৫ রান করা রাজিন সালেহ দলীয় ২৪৩ রানের মাথায় ফিরে যান। তখন ২৩ বলে ২৪ রান প্রয়োজন ছিল শেখ জামালের। পরের ওভারেই শাহাদাত রান আউট হলে ২৪৬ রান করে গুটিয়ে যায় শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোরঃ খেলাঘর ২৬৬/৮, ৫০ ওভার
রবি ১০৩, অমিত ৫৮, পাপ্পু ৪৬
রাজ্জাক ৫/৫২, সানি ২/৪১
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৪৬/১০ ৪৭.২ ওভার
রাজিন ৭৬, জিয়াউর ৭৫, প্রশান্ত ৪৪
তানভির ৪/৪১, ডলার ১/৩৪