-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গাড়ি উপহার পাচ্ছেন জাজাই।[/caption]
জাজাইয়ের দামি গাড়ি উপহার পাওয়ার পেছনে অবশ্য কলকাঠি নেড়েছেন তারই স্বদেশী রশিদ খান। রশিদ খানের আবদার ফেলতে পারেননি পেশোয়ার জালমির মালিক জাবেদ আফ্রিদি। উপহার হিসেবে জাজাইয়ের হাতে 'এমজি' ব্র্যান্ডের দামি গাড়ি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ার জালমির বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ইসলামাবাদ।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানে ওপেনার কামরান আকমল আউট হয়ে প্যাভিলয়নের পথ ধরেন। তবে আরেক ওপেনার জাজাই শক্ত হাতে দলের হাল ধরেন। ওয়েলসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ১২৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন জাজাই।
৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৪৪ বলে জাজাই ৬৬ করেন এই আফগান ব্যাটসম্যান। ম্যাচেসেরার পুরস্কারও ওঠে জাজাইয়ের হাতেই। জাজাইয়ের এমন বিধ্বংসী ইনিংসের পর পেশোয়ার জালমির মালিক জাবেদ আফ্রিদি জাজাইয়ের ছবি শেয়ার করে লেখেন, “জাজাই, আবারও তুমি জালমিকে জেতালে।”
পিএসএলে পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির মালিক জাবেদ গাড়ি তৈরির জন্য বিখ্যাত 'এমজি মটরস পাকিস্তানের'ও কর্ণধার। তাইতো জাবেদের সেই টুইটের মন্তব্যের ঘরে আগফান লেগ স্পিনার রশিদ খান 'এমজি' লিখে পাশে একটি গাড়ির ইমোজি এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাতে চেষ্টা করেন, জাজাইয়ের জন্য একটি এমজি গাড়ি উপহার দেওয়া যায় কিনা?