-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সিলেট টেস্টে চতুর্থ দিনেই বাংলাদেশের কপালে জোটে ১৫১ রানের বড় পরাজয়। অথচ তৃতীয় দিনের খেলা শেষে জয়ের প্রত্যাশাই রেখেছিল স্বাগতিক দল। বাংলাদেশ দলের এমন দৈন্যতার কারণ কী? জিম্বাবুয়ের কোচের মতে, সফরকারীদের চেয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল মানসিক দিক থেকে পিছিয়ে ছিল বলেই এমন দশা।
সংবাদ সম্মেলনে এসে ম্যাচ শেষে রাজপুত বলেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে মানসিকতা। প্রথম দুই দিন আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে খেলোয়াড়দের ক্যারেক্টার বুঝা গিয়েছে ঠিকভাবে।’
সিলেট টেস্ট পঞ্চম দিনের মুখ দেখবে না- এই কথা বলেছিলেন অনেকেই। ম্যাচের শুরুতেই ওঠা এই কথা যে ভুল নয় সেটি জিম্বাবুয়ে অনুধাবন করতে পেরেছিল ম্যাচের প্রথম দিনেই। আর তাই দলটির পারফরম্যান্সও হয়েছে সেই অনুযায়ী।
রাজপুত বলেন, ‘প্রথম দিন থেকেই উইকেটে টার্ন ছিল, খুব স্লো ছিলো। ফলে ব্যাটসম্যানদের মধ্যে এ চিন্তা ছিলো যে এই ম্যাচে চতুর্থ বা পঞ্চম দিনে আদৌ যাবে কি-না। তাই আমি তাদের বলেছি শান্ত থাকতে এবং নিজেদের ডিফেন্সে ভরসা রাখতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা টেম্পারমেন্ট ধরে রাখতে পেরেছে।’
আর তাই বাংলাদেশের পরাজয়ের পেছনে মানসিকভাবে পিছিয়ে থাকাকেই দায়ী করছেন জয়ী দলের কোচ। একইসাথে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শিষ্যদের এমন চমক জাগানিয়া ঘুরে দাঁড়ানোতে বেজায় খুশি তিনি।
রাজপুত বলেন, ‘আপনি যদি জয়ের ব্যবধান বা অবস্থাটা দেখেন তাহলে তারা অবশ্যই অনেক পিছিয়ে ছিল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেও আমরা যেভাবে ফিরে এলাম সত্যিই অসাধারণ। আমরা এজন্য প্রস্তুত ছিলাম। ছেলেরা নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করেছে দেখে আমি খুবই খুশি। এটা আমাদের জন্য খুব ভালো দিন ছিল।’‘পরের টেস্টে ভিন্ন বাংলাদেশকে দেখবেন’