-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
পয়েন্ট টেবিলে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অবস্থান ঠিক বিপরীতমুখী। ১২ ম্যাচে নয়টি জয় ও তিনটি পরাজয় নিয়ে সাকিব আল হাসানের দল আছে পয়েন্ট টেবিলের একদম উপরে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে মাত্র পাঁচটি ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, আর পয়েন্ট টেবিলে অবস্থান সপ্তম স্থানে। সানরাইজার্স হায়দরাবাদ শেষ চার, অর্থাৎ প্লে-অফের খেলা নিশ্চিত করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সেই স্বপ্ন ইতোমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। এই ম্যাচটি তাই দুই দলের জন্যই ব্যবধান কমানো বা বাড়ানোর লড়াই।
আসরে নিজেদের সর্বশেষ এবং একমাত্র দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে ৫ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের সর্বশেষ তিন ম্যাচে অবশ্য দুই দলই পেয়েছে দুটি করে জয় ও একটি করে পরাজয়। সানরাইজার্স হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে আট উইকেটে পরাজিত হয়। এর আগের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে পরাজিত করে নয় উইকেটে। তার আগের ম্যাচেও আসে জয়, বেঙ্গালোরের বিপক্ষেই। অন্যদিকে হায়দরাবাদের বিপক্ষে হারের পর দিল্লি ডেয়ারডেভিলসকে পাঁচ উইকেটে এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে দলে কিছুটা স্বস্তি নিয়ে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব পেটেল (উইকেটরক্ষক), মঈন আলী, এবি ডি ভিলিয়ার্স, মানদ্বীপ সিং, সরফরাজ খান, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মেদ সিরাজ, যুযবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পাণ্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, শ্রীভেটস গোস্বামী/ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।