-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আসরে মোট ১৩টি ম্যাচ খেলে ১২ ম্যাচেই পরাজয় বরণ করেছে পারটেক্স, একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বুধবার (২৩ জুন) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান জড়ো করে রূপগঞ্জ, যা টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় স্কোর।
উদ্বোধনী জুটিতেই দলকে ১৬৯ রান এনে দেন দুই ওপেনার মেহেদী মারুফ ও জাকের আলী। মারুফ ৬৩ বলে ৯টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ৯৪ রান করেন। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো জাকের ৪৮ বলে করেছেন ৭৬ রান। এছাড়া ৮ বলে ১৩ রান করেন সাব্বির রহমান। অতিরিক্ত খাত থেকে এসেছে ১৭ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান জড়ো করে পারটেক্স। দলের পক্ষে ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ইশারুল ইসলাম। এছাড়া জয়নুল ইসলাম ১৪ বলে ৩৭ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন। অন্যান্যদের মধ্যে জনি তালুকদার ২৯ বলে ২৬, নিজাদউজ্জামান ১৮ বলে ২৪ ও রাজিবুল ইসলাম ১৬ বলে ২০ রান করেন।
১০০ রানে অষ্টম উইকেট হারানোর পর ঝড়ো ব্যাটিং শুরু করেন জয়নুল ও ইশারুল। ইনিংস শেষ হওয়ার আগপর্যন্ত দুজনে গড়েন ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি।
রূপগঞ্জের পক্ষে সহাগ গাজী তিনটি ও সানজামুল ইসলাম দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৬ রানের জন্য শতক হাতছাড়া করা মেহেদী মারুফ।
সংক্ষিপ্ত স্কোর
টস : লিজেন্ডস অব রূপগঞ্জ
লিজেন্ডস অব রূপগঞ্জ : ২০০/৩ (২০ ওভার)
মারুফ ৯৪, জাকের ৭৬, সাব্বির ১৩*
নিহাদউজ্জামান ২৬/১, শাহাদাত ৪২/১
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ১৭৩/৮ (২০ ওভার)
ইশারুল ৩৮*, জয়নুল ৩৭*
গাজী ১৭/৩, সানজামুল ৩৫/২
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ২৭ রানে জয়ী।