-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রাশিয়ায় একটি ক্রিকেট দলের অনুশীলনের দৃশ্য। ছবি: ফেসবুক[/caption]
সম্প্রতি রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্রিকেটকে ক্রীড়া ইভেন্ট বা খেলা হিসেবে স্বীকৃতি দানে অসম্মতি জানায়। ক্রিকেটের মত স্বীকৃতি পায়নি মুয়ায় থাই খেলাটিও। তবে ফুট গলফ, স্পোর্টস ইয়োগা, আইস স্টক স্পোর্টস, মডেল প্ল্যান ফ্লাইংয়ের মত অপেক্ষাকৃত অনেক কম জনপ্রিয় খেলা দেশটিতে ক্রীড়া ইভেন্টের স্বীকৃতি পেয়েছে।
ক্রীড়া ইভেন্ট হিসেবে স্বীকৃতি না মেলায় এখন থেকে রাশিয়ার সরকার ক্রিকেটের জন্য কোনো অর্থ খরচ করবে না।
অবাক করা বিষয়, রাশিয়ায় ক্রিকেট খেলার প্রচলন ঘটে ১৮৭০ সালে। ২০১৭ সালে দেশটিকে সহযোগী সদস্যের মর্যাদা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঐ বছরই আইসিসির ইভেন্টগুলোতে অংশ নেওয়ার অনুমতি মেলে। তবে আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশটি ক্রিকেটকে ‘ব্রাত্য’ করে ফেলায় ক্রিকেটের বিশ্বায়নের যৌক্তিকতা বা যথার্থতা নিয়েও প্রশ্ন উঠছে।
গত বছর আইসিসি তাদের সব সহযোগী দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস প্রদান করে। সেই হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ ছিল রাশিয়ানদের। যদিও দেশটির নিস্ক্রিয় জাতীয় দল ক্রিকেটে খুব একটা পাত্তাই দিচ্ছে না যেন। এরই ধারাবাহিকতায় ফুটবলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট ক্রিকেটকে 'ক্রীড়া ইভেন্ট নয়' বলেই ঘোষণা দিল রাশিয়ার ক্রীড়াঙ্গন!