-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে ঢাকা[/caption]
মিনিস্টার ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ওপেনার নাজমুল হাসান শান্ত ৯ বলে ৫ রান করে শুভাগত হোমের বলে নাঈম শেখের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ১৮ বলে ১৫ রান করে হাসানের মুরাদের শিকার হয়ে বিদায় নেন সৈকত আলি। রানের খাতা খোলার আগেই আন্দ্রে রাসেলের শিকার হন তৌহিদ হৃদয়।
টানা তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে বরিশালের স্কোর দাঁড়ায় ২৩ রানে ৩ উইকেট। চতুর্থ উইকেটে জুটি গড়েন
৩০ বলে ৩৬ রান করেন ক্রিস গেইল[/caption]
লক্ষ্য তাড়া করতে নেমে শফিকুল ইসলাম ও আলজারি জোসেফের পেস তোপে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় বলেই অসাধারণ এক ডেলিভারিতে তামিম ইকবালকে বোল্ড করেন শফিকুল। পরের ওভারে জোসেফের বলে দিক-ভ্রান্ত হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন নাঈম শেখ। একই ওভারে জহুরুল ইসলামকেও বোল্ড করেন জোসেফ।
শফিকুল নিজের দ্বিতীয় ওভারেও পান একটি উইকেট। এবার মোহাম্মদ শাহজাদকে বোল্ড করেন এই বাঁহাতি তরুণ পেসার। ১০ রান ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ঢাকা। শুভাগতকে নিয়ে ইনিংস গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক রিয়াদ। জুটির অর্ধশতক পূর্ণ করে দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন তারা দুইজন।
রিয়াদ ও শুভাগতর ৬২ বলে ৬৯ রানের জুটি ভাঙেন ব্রাভো। মাঝ-মাঠে ক্যাচ দিয়ে বিদায় নেন শুভাগত। ২৫ বলে ২৯ রান করেন তিনি। ৭৯ রানে ৫ উইকেট হারায় ঢাকা। আন্দ্রে রাসেল ২২ গজে নেমেই ঝড় তোলেন। ব্যক্তিগত ৩৫ রানের মাথায় জীবন পান রিয়াদ।
[caption id="attachment_189405" align="aligncenter" width="700"]
মাহমুদউল্লাহ রিয়াদ ও আন্দ্রে রাসেল[/caption]
দলের জয় মোটামুটি নিশ্চিত করে ৪৭ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন রিয়াদ। তখন জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল আর মাত্র ১ রান। রিয়াদের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ঢাকার জয় সহজ করে দেন রাসেল। ফলে ১৫ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল ১২৯/৮ (২০ ওভার)
গেইল ৩৬, ব্রাভো ৩৩*, সাকিব ২৩, সৈকত ১৫;
রাসেল ২/২৭, উদানা ২/২৯।
মিনিস্টার ঢাকা ১৩০/৬ (১৭.৩ ওভার)
রিয়াদ ৪৭, রাসেল ৩১*, শুভাগত ২৯;
শফিকুল ২/২০, জোসেফ ২/৩৪।
মিনিস্টার ঢাকা ৪ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




