-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১ উইকেটে ৩৬ রান নিয়ে খেলতে নামা ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে। নতুন দিনের শুরুতে চেতেশ্বর পূজারাকে নিয়ে লড়াই চালিয়ে যান অভিষিক্ত শুবমান গিল। পূজারা ৭০ বলে ১৭ ও গিল ৬৫ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরলে চাপ ঘিরে ধরে ভারতকে।
৬৪ রানে তৃতীয় উইকেট হারানোর পর প্রথম দুই সেশনে বড় কোনো পার্টনারশিপ অবশ্য হয়নি। আর এ কারণেই রাহানে পাচ্ছেন টুপিখোলা সম্মান। হানুমা বিহারী ২১, রিশাভ পান্ট ২৯- বড় ইনিংস খেলতে পারেননি কেউই। শেষদিকে যা সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১৭৩ রানে পঞ্চম উইকেট পতনের পর আর কোনো উইকেট হারায়নি ভারত।
দিনের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে রাহানে শতক পূর্ণ করেন। ২০০ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংসে আছে ১২টি চার। ১০৪ বলে ৪০ রান করে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে যাওয়া অজিদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)