-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চার ওভারে দুটি উইকেট তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ[/caption]
নিজেদের চতুর্থ ম্যাচে আগে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠান গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তারকাসমৃদ্ধ গাজী গ্রুপকে শুরুতেই উইকেট এনে দেন শেখ মেহেদী। প্রথম ওভারের চতুর্থ বলে রূপগঞ্জের ওপেনার আজমীর আহমেদকে আউট করেন মেহেদী। দলের অধিনায়ক নাঈম ইসলাম নামলেও ইনিংস বড় করতে পারেননি তিনি।
দলীয় ১৭ রানে বাঁহাতি নাসুমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন নাঈম (১৩)। মেহেদী মারুফের সঙ্গে জুটি বাঁধতে পারেননি জাকের আলীও। তাঁকে সাজঘরে ফেরান শেখ মেহেদী। তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে ম্যাচে ফেরার চেষ্টা করেন মারুফ ও আল-আমিন। ওই উইকেট থেকে আসে ৩২ রান। তাঁদের এই জুটি ভাঙেন গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ। ২৪ বলে ২৫ রান করেন মেহেদী মারুফ।
দলীয় ১২ রান যোগ করতেই সাজঘরে ফিরেন ১২ বলে ১৬ রান করা আল-আমিনও। সাব্বিরের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সোহাগ গাজী। অন্যদিকে বেশ নিয়ন্ত্রিত বোলিংই করছিলেন গাজী গ্রুপের বোলাররা। সাব্বির ধীর গতিতে খেললেও বড় শট খেলতে দেখা যায় গাজীকে। তাঁদের এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান ২০ বলে ২১ রান করা সোহাগ গাজীকে।
তাঁর বিদায়ের পর সাজঘরে ফিরেন ২১ বলে ১৮ রান করা সাব্বিরও। শেষ পর্যন্ত ১৩২ রানেই থামতে হয় রূপগঞ্জকে। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান মাহমুদউল্লাহ ও মেহেদী ও মুগ্ধ।
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অব রূপগঞ্জ ১৩২/৮ (ওভার ২০)
মারুফ ২৪, সোহাগ গাজী ২১, সাব্বির রহমান ১৮
মাহমুদউল্লাহ ২/১৯ (৪), শেখ মেহেদী ২/২৩ (৩)