-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়ানডে মেজাজে শতক হাঁকান বেন স্টোকস[/caption]
প্রথম দিন নির্ধারিত ৯০ ওভারের একটি বল বাকি থাকতেই ৯১ রানে ড্যানিয়েল লরেন্স আউট হওয়ার সাথেসাথে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা। বেন স্টোকসকে নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামেন রুট। অধিনায়ক রুট তখন অপরাজিত ছিলেন ১১৯ রানে। চতুর্থ উইকেটে রুট ও স্টোকস গড়েন ১২৯ রানের জুটি। কেমার রোচের বলে রুট এলবিডব্লিউ হন ১৫৩ রানে। ৩১৬টি বল মোকাবেলা করে তিনি হাঁকান ১৬টি চার।
প্রথম ম্যাচে শতক হাঁকানো জনি বেয়ারস্টো এই ম্যাচে স্টোকসের সাথে ৩৭ রানের জুটি গড়ে বিদায় নেন। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৩৮ বলে ২০ রান। পরের ওভারেই বিদায় নেন স্টোকস। তবে ক্রেইগ ব্রাথওয়েটের শিকার হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক হাঁকান এই বাঁহাতি ব্যাটার। স্টোকসের ওয়ানডে-সুলভ ১২৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ছয়টি ছক্কা।
বেন ফোকস ও ক্রিস ওকসের সুবাদে ইংল্যান্ডের সংগ্রহ আরও চওড়া হয়। সপ্তম উইকেটে তারা গড়েন ৭৫ রানের জুটি। ফোকস আউট হলে ভেঙে যায় এই জুটি। ৬৪ বলে ৩৩ রান করেন ফোকস। পরের ওভারেই আউট হয়ে যান ওকস। তিনি তিন চার ও এক ছক্কায় ৫৭ বলে ৪১ রান করেন।
১৫০.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫০৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ভিরাস্যামি পেরমল তিনটি এবং রোচ দুইটি উইকেট নেন।
[caption id="attachment_195024" align="aligncenter" width="650"]
১২৯ রানের জুটি গড়েন রুট ও স্টোকস[/caption]
বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে প্রথম ওভারেই ঝড়ো ব্যাটিং দেখায় ওয়েস্ট ইন্ডিজ। সংগ্রহ করে ১০ রান, যার সবই করেন ব্রাথওয়েট। তবে দ্বিতীয় ওভারেই আউট হন জন ক্যাম্পবেল। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে বিরতিতে গেছেন ব্রাথওয়েট ও শামারহ ব্রুকস। ব্রাথওয়েট ৭৯ বলে ২৮ রান ও ব্রুকস ৮৩ বলে ৩১ রানে অপরাজিত আছেন।
ইংল্যান্ড ৫০৭/৯ ডিক্লেয়ার (১৫০.৫ ওভার)
রুট ১৫৩, স্টোকস ১২০, লরেন্স ৯১, ওকস ৪১, ফোকস ৩৩, অ্যালেক্স ৩০;
পেরমল ৩/১২৬, রোচ ২/৬৮।
ওয়েস্ট ইন্ডিজ ৭১/১ (২৭ ওভার)
ব্রুকস ৩১*, ব্রাথওয়েট ২৮*;
ফিশার ১/১৮।
ইংল্যান্ড ৪৩৬ রানে এগিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 