-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রুবেল হয়ত নিজেও ভাবেনি এমনটা ঘটতে যাচ্ছে তার সাথে। কেননা ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে তার করা ডেথ ওভারটি নিশ্চয়ই মনে রেখেছে বাংলাদেশের সমর্থকরা। দলের সেরা ডেথ বোলারকে ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেকোন অধিনায়কই চাইবেন বল হাতে তুলে দিতে। বাংলাদেশ অধিনায়ক সাকিবও করলেন তাই।
ভারতের তখনও প্রয়োজন ১২ বলে ৩৪ রান। ক্রিজে ধুঁকতে থাকা বিজয় শঙ্কর ও নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আগের ওভারের শেষ বলে ক্রিজ পার হওয়ায় ১৯তম ওভারের শুরু করার দায়িত্ব পান দীনেশ। রুবেলের করা প্রথম বলেই ছয়, দ্বিতীয় বল চার ও তৃতীয় বলে ছয়। হয়ত এখানেই ভারতের কাছে পিছিয়ে গিয়েছে বাংলাদেশ।
রুবেলের করা ওভারটিতে এসেছে ২২ রান। ততক্ষণে ম্যাচ অনেকটাই ভারতের দখলে চলে গিয়েছে। শেষটাও হলো তাই। ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ম্যাচ শেষে রুবেলও নিজের শেষ ওভার নিয়ে আক্ষেপে পুড়েছেন। ভেবেছেন হয়ত একটু মাথা খাটিয়ে বল করলে এমনটা নাও হতে পারত। অবশ্য পরে ফেসবুকে নিজের সত্যায়িত পেজে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রুবেল।
বাংলাদেশের কাছে খলনায়ক বনলেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেস বোলার ব্রেট লি’র মন কেড়েছেন বাংলাদেশের এই গতি তারকা। ভূয়সী প্রশংসা করেছেন তার। কেননা করবেন না? ফাইনালে তার করা শেষ ওভারটি বাদ দিলে পুরো সিরিজেই তো অসাধারণ বল করেছেন রুবেল।
ব্রেট লি বলেন, ‘রুবেলই খুব সম্ভবত এই প্রতিযোগিতার একমাত্র বোলার, যে বলের সিম সোজা রেখে বোলিং করেছে। স্বল্প রানআপে দারুণ দারুণ সব ইয়র্কার দিয়েছে।’
আর যাইহোক ফাইনালের কথা নিশ্চয়ই দ্রুত ভুলে যেতে চাইবেন রুবেল। অবশ্য যত তাড়াতাড়ি ভুলে ওভারকাম করবেন ততই মঙ্গল তার জন্য। তাছাড়া ব্রেট লি’র মতো তারকা পেসারের প্রশংসা থেকে অনুপ্রেরণা খুঁজতে পারেন রুবেল। হয়ত আজ খলনায়ক বনে গেলেও বিধাতা তার জন্য নায়ক হওয়ার সেরা মঞ্চটাই তৈরি করে রেখেছেন।