-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে তাইজুল জানিয়েছেন, রেকর্ড গড়া নিয়ে খুব একটা ভাবেন না তিনি।
তাইজুলের দুটি রেকর্ডের একটি এক বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের। ৬টি টেস্ট খেলে এ বছর এখন পর্যন্ত ৪০টি উইকেট নিয়েছেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কাগিসো রাবাদা এ বছর নিয়েছেন ৪৬টি উইকেট। সাম্প্রতিক সময়ে মুড়িমুড়কির মত উইকেট শিকার করা তাইজুল কি ঢাকা টেস্টে ৭টি উইকেট নিতে পারবেন না? নিলেই তিনি বনে যাবেন এ বছর সবচেয়ে বেশি উইকেট শিকার করা বোলার।
যদিও দক্ষিণ আফ্রিকার এ বছর আরও একটি টেস্ট বাকি থাকায় রাবাদা রেকর্ড হাতছাড়া করলেও সেটি আবার পুনরুদ্ধারের সুযোগ পাবেন। তবে সাময়িক সময়ের জন্য হলেও তাইজুল পাবেন এক বছরে ৪৭ উইকেট নেওয়া বোলারের সম্মান।
তবে তাইজুল জানিয়েছেন, এসব রেকর্ড নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। তার মনোযোগ ভালো বল করা তথা ভালো পারফরম্যান্সের দিকেই।
২৬ বছর বয়সী এই বাঁহাতি অফ স্পিনার বলেন, ‘আসলে রেকর্ড নিয়ে আমি অতটা চিন্তিত নই। তাছাড়া আমার মাথায় এসব কিছু নেই। সব সময় ভালো বোলিং করার চেষ্টা করি, সেটাই করে যাব। যদি ভালো বোলিং করতে পারি আর উইকেট যদি কপালে থাকে, তাহলে আসবেই। আমার চেষ্টা থাকবে ভালো বল করার।’
এদিকে ২৮ টেস্টে ১০০ উইকেট শিকার করে বাংলাদেশের দ্রুততম একশ উইকেট শিকারি এখন সাকিব। ২২ টেস্টে ৯৪ উইকেট শিকার করে তাইজুল ঢাকা টেস্টেই পাচ্ছেন সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। যদিও সাকিবের সাথে তুলনায় যেন নাখোশ হলেন তিনি।
তাইজুল বলেন, ‘আসলে সাকিব ভাইয়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। সাকিব ভাইয়ের মতো হয়তো হতে পারব না, তবে কাছাকাছি অন্তত যেতে পারব। এ রকম মনে হয়। কিন্তু সাকিব ভাই একজনই, উনার তুলনা আসলে কারও সঙ্গে হয় না।’