-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ক্রিস গেইল। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
ফাইনালের আগে বিপিএলে গেইলের ছক্কার সংখ্যা ছিল ৮৯টি। ফাইনালে দুর্দান্ত মারকুটে ইনিংস খেলার পথে ১১তম ছক্কাটি হাঁকানোর সাথে সাথেই গেইল বনে যান বিপিএলে ছক্কার শতকের মালিক।
মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটসের বোলারদের তুলোধুনো করে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রংপুর রাইডার্সের ওপেনার ক্রিস গেইল। তার ৬৯ বলে ১৪৬ রানের ইনিংসে ভর করে ২০৬ রানের বড় পুঁজি পেয়েছে রংপুর। গেইলের ইনিংস সাজানো ছিল ১৮টি ছক্কা ও ৫টি চার দিয়ে।
এক ইনিংসে এর আগে কেউই ১৮টি ছক্কা হাঁকাতে পারেননি। গেইলের এই কীর্তি তাই টি-২০ ফরম্যাটের নতুন বিশ্বরেকর্ড।
এদিকে এই ইনিংস খেলার মাধ্যমেই বিপিএলে এক হাজার রান করার কীর্তি গড়েছেন গেইল। সপ্তম বৈশ্বিক ক্রিকেটার এবং প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
বিপিএলে ছক্কা হাঁকানোর দিক থেকে গেইলের আশেপাশেই নেই আর কেউ। গেইলের ছক্কার সংখ্যা যেখানে শতক ছুঁয়েছে, সেখানে আর কেউ করতে পারেননি পঞ্চাশও। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ঘরোয়া টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি সাব্বির রহমানের। মোট ৪৭টি ছক্কা এসেছে মারকুটে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর রয়েছে ৪৫টি ছক্কা হাঁকানো এনামুল হক বিজয়ের নাম। ৪৩টি ছক্কা হাঁকিয়ে বিগত দুই আসরে খুলনা টাইটান্সের ভার বহন করা মাহমুদউল্লাহ্ রিয়াদ আছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছেন ইমরুল কায়েস, তার ছক্কার সংখ্যা ৩৯টি।
উল্লেখ্য, গেইলের দুর্দান্ত ইনিংসে ভর করে পঞ্চম বিপিএলের ফাইনালে জয়ের জন্য বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ২০৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।