-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সহস্র ছক্কার রেকর্ড গড়েও বোলারদের উপর চড়াও ছিলেন গেইল। ৬২ বলে ৯৯ রান করে নিশ্চয়ই শতকের ক্ষণ গুনছিলেন। কিন্তু ৬৩তম বলে জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ক্ষেপে যান।
গেইলকে এতটা ক্ষিপ্ত শেষ কবে দেখা গেছে তা ভাববার বিষয় বটে! নিজের উপর রেগে গিয়ে গেইল মাঠেই ব্যাট ছুঁড়ে মারেন। গেইলের ছুঁড়ে ফেলা ব্যাট মিড উইকেটের দিকে ছুটে যায়, সৌভাগ্যবশত কেউ আহত হননি। তবুও ক্রিকেটীয় আইনে গেইলের এমন আচরণ অপরাধ।
আর তাই অপরাধের শাস্তিও পেতে হচ্ছে। গেইলকে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। গেইল তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, গেইল প্রথম মাত্রার ২.২ নম্বর ধারা ভঙ্গ করেছেন। এসব অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারি যে শাস্তি ধার্য করবেন তাই আরোপিত হবে। গেইলের ক্ষেত্রেও তা-ই হয়েছে।
৯৯ রানের ইনিংস খেলে দলকে অবশ্য জেতাতে পারেননি গেইল। ১৮৫ রান জড়ো করেও রাজস্থানের কাছে ৭ উইকেটে হেরে যায় পাঞ্জাব। ১৩ ম্যাচ খেলে গেইলরা অবশ্য এখনো পয়েন্ট টেবিলের শীর্ষ চারেই অবস্থান করছেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 