-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দিনের খেলা শেষে স্বাগতিক দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ম্যাকমিলানই। তার ছাত্ররা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে যা কীর্তি দেখিয়েছেন, তাতে তো তারই প্রাদপ্রদীপের আলোয় আসা উচিত!
তবে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ম্যাকমিলান জানালেন, কোনো রেকর্ডের জন্য খেলেনি তার দল।
নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়া ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বোচ্চ রানের মাইলফলক নিয়ে আমরা ভাবছিলাম না। আমরা দীর্ঘ সময় নিয়ে ব্যাট করতে চেয়েছি।’
৬ উইকেটে ৭১৫ রান করে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দলের অধিনায়ক কেন উইলিয়ামসন হাঁকান দ্বি-শতক। ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পরপরই দলীয় ইনিংস ঘোষণা করেন উইলিয়ামসন। এ প্রসঙ্গে ম্যাকমিলান বলেন, ‘উইলিয়ামসন তার দ্বি-শতক পূর্ণ করার পর মনে করেছে ইনিংস ঘোষণা করার এটাই সময়। আর আমরা চাচ্ছিলাম বোলাররা তরতাজা উইকেট পাক; দিনের শেষভাগে ঘণ্টাখানেক সময় নয় শুধু।’
রেকর্ডের লক্ষ্যে না খেললেও ৭১৫ রানের মাইলফলক ঐতিহাসিক মর্যাদা পাচ্ছে কিউইদের ব্যাটিং কোচের কাছে। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা যে পরিমাণ রান করেছি তা ঐতিহাসিক কাতারে। এই ইনিংসে ব্যাটসম্যানরা দারুণ অবদান রেখেছে। যারা ভালো করেছে তারা বেশ গর্ব বোধ করছে।’