-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্রিজটাউনে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক উইন্ডিজ। শুরুতে ওপেনার ক্রিস গেইল ছিলেন কিছুটা শান্ত। জন ক্যাম্পবেল ও ক্রিস গেইল দলকে এনে দেন ৩৮ রানের ভিত। তাদের জুটি ভাঙেন ক্রিস ওকস। ৪ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩০ রান করা অভিষিক্ত জন ক্যাম্পবেল বিদায় নেন ক্রিস ওকসের বলে।
এরপর সাই হোপকে সাথে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন ক্রিস গেইল। ধীরে ধীরে হাত খুলতে থাকেন ক্রিস গেইল। বেরিয়ে আসেন খোলস থেকে। একের পর এক ছক্কা হাঁকিয়ে বাড়ান দলের রান রেট। তাকে দারুণ সঙ্গ দেন সাই হোপ। গেইলের মতো অর্ধশতক তুলে নেন হোপ। তাদের জুটি ভাঙেন বেন স্টোকস। ৬৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে ফিরে যান শাই হোপ।
এরপর গেইলকে সঙ্গ দেন শিমরন হেটমেয়ার। শুরুতে ঝড়ের আভাস দিয়েছিলেন শিমরন হেটমেয়ার। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ক্রিস ওকসের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খেলতে গিয়ে ক্যাচ দেন মিড অফে থাকা জেসন রয়ের হাতে। ২ চার ও১ ছক্কায় করেন ১৫ বলে ২০।
ব্যাট হাতে ছক্কার পসরা সাজান ক্রিস গেইল। গেইলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্রুত বাড়ছিল উইন্ডিজের সংগ্রহ। একের পর এক বলকে গ্যালারির বাইরে আছড়ে ফেলেন তিনি। অভিষিক্ত নিকোলাস পুরান ০ রান করে ফিরে যাওয়ার পর ড্যারেন ব্র্যাভো এসে দারুণ সঙ্গ দেন গেইলকে। ইনিংসে শুরুতেই ছক্কা হাঁকান ব্র্যাভো। তিনিও করেন বিধ্বংসী ব্যাটিং। তাকে থামান আদিল রশিদ। ৩৪ বলে ৪০ রান করেন ব্র্যাভো।
ক্যারিয়ারের ২৪ তম শতক তুলে নেন ক্রিস গেইল। ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ক্রিস গেইল। তার ইনিংসে ছিল ৩ টি চার আর ১২ টি ছক্কা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ছক্কা ৪৮৮ টি। শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কা ক্রিস গেইলের।
শেষদিকে কার্লোস ব্র্যাথওয়েট (৩) ব্যর্থ হলেও ঝড় তুলেন অ্যাশলে নার্স। তার ৩ ছক্কায় ৮ বলে ২৫ রানের ইনিংস আর দেবেন্দ্র বিশুর ৭ বলে ৯ রান উইন্ডিজকে নিয়ে যায় ৩৬০ রানের পাহাড়ে।
তিনটি করে উইকেট নেন আদিল রশিদ ও বেন স্টোকস। দুইটি উইকেট পান ক্রিস ওকস। উইন্ডিজের ইনিংসে ছিল ২৩ ছক্কা। ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ওয়ানডেতে এক ইনিংসে এটিই কোনো দলের সর্বোচ্চ ছক্কা।
জবাব দিতে নেমে শুরুতে ঝড় তুলেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। বিশাল রান তাড়া করার জন্য শুরুটা যেমন করা প্রয়োজন ঠিক তেমন শুরুই করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৬৫ বলে রান হয় ৯১। জেসন হোল্ডারের বলে জনি বেয়ারস্টো ফিরে গেলে উদ্বোধনী জুটি ভাঙে। ৩৩ বলে ৩৪ রান করে ফিরেন তিনি।
জো রুটকে সাথে নিয়ে ১১৪ রান যোগ করেন জেসন রয়। শতক তুলে নেন রয়। ১৫ চার আর ৩ ছক্কায় সাজানো ১১৮ বলে ১২৩ রানের ইনিংস খেলে হন দেবেন্দ্র বিশুর শিকার। রয়ের ব্যাটে ভর করে ঠিক পথেই ছিল ইংল্যান্ড।
এরপর দলকে জয়ের পথে নিয়ে যান জো রুট আর ইয়ন মরগান। জেসন রয়ের পর শতক তুলে নেন জো রুট। মরগান ধারণ করেন বিধ্বংসী রুপ। ৪ চার আর ৩ ছক্কা মারা মরগান ৫১ বলে ৬৫ রান করে বিদায় নেন ওশান থমাসের বলে। তখন দলীয় রান ৩২১। এরপর বেন স্টোকসকে নিয়ে ৩৯ রান যোগ করেন রুট। ৯৭ বলে ১০২ রান করে যখন হোল্ডারের বলে রুট বিদায় নেন তখন ইংল্যান্ড জয় থেকে মাত্র ১ রান দূরে। চার মেরে দলের জয় নিশ্চিত করেন জস বাটলার।
সংক্ষিপ্ত স্কোর উইন্ডিজ ৩৬০/৮, ৫০ ওভার
গেইল ১৩৫, হোপ ৬৪, ব্র্যাভো ৪০
স্টোকস ৩/৩৭, রশিদ ৩/৭৪
ইংল্যান্ড ৩৬৪/৪, ৪৮.৪ ওভার
রয় ১২৩, রুট ১০২, মরগান ৬৫*
হোল্ডার ২/৬৩, থমাস ১/৭২





