-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হায়দরাবাদে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আঁটসাঁট বোলিংয়ের সামনে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে দেড়শ রানের লক্ষ্যে ছোটা চেন্নাইকে দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন দলের দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস ও শেন ওয়াটসন। যদিও ডু প্লেসিসের সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটে দলীয় ৩৩ রানেই। ১৩ বলের মোকাবেলায় ২৬ রান করে তিনি ক্রুনাল পান্ডিয়ার শিকারে পরিণত হন।
তবে একপ্রান্ত আগলে রেখে দেখে-শুনে খেলে যাচ্ছিলেন ওয়াটসন। কিন্তু অপর প্রান্তে তিনি পাচ্ছিলেন না যোগ্য সঙ্গী। সুরেশ রায়না, আম্বাতি রাইডু ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুই অঙ্কের দেখা না পেয়েই সাজঘরে ফিরলে দল পড়ে যায় চাপে।
তবে ডোয়াইন ব্রাভোকে নিয়ে শক্ত হাতে সেই চাপ সামাল দেন ওয়াটসন। তবে শেষদিকে দুজনই ফেরেন সাজঘরে। রোমাঞ্চকর শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান, চেন্নাই নিতে পারে মাত্র ৭ রান। ফলে ১ রানের অবিশ্বাস্য জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই।
প্রসঙ্গত, ৮টি চার ও ৪টি ছক্কায় ওয়াটসন ৫৯ বলে ৮০ ও ব্রাভো ১৫ বলে ১৫ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯/৮ (২০ ওভার)
পোলার্ড ৪১, ডি কক ২৯, কিষাণ ২৩
দীপক ২৬/২, তাহির ২৩/২, শার্দূল৩৭/২
চেন্নাই সুপার কিংস ১৪৮/৭ (২০ ওভার)
ওয়াটসন ৮০, ডু প্লেসিস ২৬, ব্রাভো ১৫
বুমরাহ ১৪/২, রাহুল ১৪/১, ক্রুনাল ৩৯/১
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে জিতে চ্যাম্পিয়ন।