-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হ্যামস্ট্রিং চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লুইস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে চোটে পড়েন তিনি। তবে চোট থেকে সেরে উঠে দারুণ প্রত্যাবর্তন হয়েছে এই ওপেনারের। চোটের পর খুলনা টাইটান্সের বিপক্ষে ফিরে লুইস। ফিরেই তামিম ইকবালকে সঙ্গে নিয়ে দলের শুরুটা দারুণ করেন তিনি। তামিম ধীর গতির ব্যাটিং করলেও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন লুইস।
চোট থেকে ফিরে আবারো ব্যাথা পেলেও বড় কোন সমস্যা হয়নি তার। ফলে টুর্নামেন্টের চতুর্থ সেঞ্চুরি হাঁকান তিনি। ইমরুলের সঙ্গে তো ৯৭ রানের জুটিও গড়েন। ইমরুল, আফ্রিদি, থিসারা আউট হলেও নিজের ঝড়ো ব্যাটিং থামাননি লুইস। ঝড় গতিতে তুলে নেন সেঞ্চুরি। খুলনার পেসার সাদ্দামের বলে ছয় হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
তার এই ইনিংসে ছিল ৫টি চার ও ১০টি ছয়। স্ট্রাইক রেট ২২.২.৪৫! তার ইনিংসের মাধ্যমে বিপিএলের এই আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে রয়েছেন তিনি। লুইস বাদেও এই আসরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাইলি রুশো, অ্যালেক্স হেলস ও লরি ইভান্স। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি পান রাজশাহী কিংসের ইভান্স। সেই সাথে টুর্নামেন্টে দ্রুততম শতকের তালিকায় উঠে আসে তার নাম।