-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাট হাতে ভারতকে সেরাটা দিয়ে চলেছেন কোহলি। কিন্তু সেরা অধিনায়ক হিসাবে সমর্থকরা মানতে পারেন না তাকে। অন্যদিকে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব নিয়ে ৫ বার শিরোপা এনে দিয়েছেন রোহিত। এজন্য সবাই তার ওপরেই আস্থা রাখছেন। সমর্থকদের দাবি, অন্তত রঙিন পোশাকে অধিনায়কের দায়িত্ব রোহিতকে দেওয়া হোক।
রোহিতের পক্ষ নিয়ে কথা বলেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। রোহিতে মুগ্ধ গম্ভীর আইপিএল ফাইনালের পরেই জানিয়েছিলেন, ‘রোহিতকে যদি জাতীয় দলের অধিনায়ক না বানানো হয়, তাহলে সেটা ভারতের ক্ষতি, রোহিতের নয়।’
এমনটা অবশ্য মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আইপিএলে ব্যর্থ হলেও কোহলিতেই আস্থা রাখছেন তিনি। একই সাথে রোহিতের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আকাশ জানান, পারলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে শিরোপা জিতিয়ে দেখাও।
আকাশ বলেন, ‘রোহিত আইপিএলের সফলতম অধিনায়ক। গম্ভীর বলেছেন, রোহিতকে জাতীয় দলে অধিনায়ক না করা হলে টিম ইন্ডিয়ার ক্ষতি! তবে আমার একটি প্রশ্ন রয়েছে। রোহিতকে যদি আরসিবির অধিনায়কত্ব দেওয়া হয়, মুম্বাইয়ের পাঁচটি শিরোপার মতো তিন-চারবার কি চ্যাম্পিয়ন করতে পারবে?’
‘রোহিত অধিনায়ক হিসেবে দুর্দান্ত। ওকে আমি দারুণ পছন্দ করি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের সঙ্গে কি জাতীয় দলের বিচার করা উচিত হবে? টিম ইন্ডিয়া যদি ভালো খেলতে না পারে, তাহলে সেটি মোটেও কোহলির একার দোষ হতে পারে না।’- যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 