-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
র্যাংকিং নয় শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বাংলাদেশের হেড কোচের।[/caption]
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই র্যাংকিংয়ে চোখ রেখেছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার শেষ সময় ঘনিয়ে আসছে। তাই প্রতিটি দলের ভাবনাতেই রয়েছে র্যাংকিং-রেটিং পয়েন্ট। কিন্তু এসব র্যাংকিং-রেটিং ভাবনা মাথায় আনতে চান না বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে।
তিনি বরং র্যাংকিং-রেটিং ভাবনা থেকে দলকে দূরে রাখতে চান। তার ভাবনায় শুধুই জয়। পরের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বাংলাদেশের হেড কোচের। গতকাল কলম্বোয় দলের ঐচ্ছিক অনুশীল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বলেন, ‘এটা (র্যাংকিং) সমর্থকদের জন্য, আপনাদের (সংবাদ মাধ্যম) জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। যদি আমরা জিতি, র্যাংকিং আপনা-আপনিই ভালো হবে। এমনকি আমরা সেদিকে খেয়ালও করছি না। আমরা স্রেফ পরের ম্যাচটা জিততে চাই।’
তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতে ২-০তে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী হাথুরুসিংহে। তবে এজন্য নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন টাইগারদের এ লঙ্কান কোচ। এদিকে, সিরিজের শেষ ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। যেই মাঠের পিচটি ডাম্বুলার চেয়ে ভালো হবে বলে মনে করছেন এই শ্রীলঙ্কান।