-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০ ওভারের লড়াইয়ের র্যাঙ্কিংয়ে বর্তমানে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার সপ্তমস্থানে অবস্থান কার্লোস ব্র্যাথওয়েট ও তার সতীর্থদের। পক্ষান্তরে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার দশমস্থানে অবস্থান সফরকারী টাইগারদের। এর ফলে আসন্ন সিরিজে একটি মাত্র জয় পেলেই রেটিং পয়েন্ট বাড়বে সফরকারীদের।
আর তা যদি হয় সিরিজ জয় কিংবা ধবলধোলাই তবে তো আর কোন কথাই নয় র্যাঙ্কিংয়ে এক লাফে অনেক রেটিং বাড়িয়ে নেওয়ার অসাধ্য সাধন হবে সাকিব আল হাসানদের।
বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে: আসন্ন সিরিজে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে তবে টাইগারদের রেটিং বেড়ে ৭৬ পয়েন্টে। পক্ষান্তরে ৮ পয়েন্ট হারাবে স্বাগতিকরা।
বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে: তিন ম্যাচের সিরিজের সবকয়টি ম্যাচে সাকিবরা যদি জয়ের দেখা পায় সেক্ষেত্রে ১০ রেটিং পয়েন্ট বেড়ে সফরকারীদের রেটিং পরিণত হবে ৮০ পয়েন্টে। যা তালিকার নবমস্থানে থাকা শ্রীলঙ্কার (৮৫ পয়েন্ট) সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনবে।
পক্ষান্তরে, ধবলধোলাই হলে ১৩ পয়েন্ট হারিয়ে স্বাগতিক দলের পয়েন্ট কমে পরিণত হবে ১০১ পয়েন্টে। যদিও এই ব্যবধানের পরও র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন আসবে না বাংলাদেশ কিংবা উইন্ডিজ কোনো দলেরই।
উইন্ডিজ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে: এক্ষেত্রে উইন্ডিজদের নামের পাশে কেবল এক পয়েন্ট যুক্ত হবে। অর্থাৎ সেক্ষেত্রে স্বাগতিকদের রেটিং ১১৪ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়াবে ১১৫তে। অন্যদিকে, র্যাঙ্কিংয়ের নিচের সারিতে থাকায় এ ব্যবধানে সিরিজ হারলে মাত্র ১ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ।
উইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে: এ ব্যবধানে সিরিজ জিতলেও রেটিং হারাবে স্বাগতিকরা। সেক্ষেত্রে ব্র্যাথওয়েটরা ৪ পয়েন্ট হারাবে। যার ফলে সিরিজ শেষে তাদের পয়েন্ট পরিণত হবে ১১০ এ। তবে একই সমীকরণে সিরিজ হারলেও নিজেদের নামের পাশে ৩ রেটিং পয়েন্ট যুক্ত হবে সফরকারীদের।