-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বর্তমান অবস্থান:
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৬৭ রেটিং নিয়ে বর্তমানে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের ঠিক পরের অবস্থানেই রয়েছে জিম্বাবুয়ে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দশমস্থানে সফরকারীদের অবস্থান হলেও বাংলাদেশের চেয়ে যোজন-যোজন রেটিং ব্যবধানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। যার ফলে এ সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের ওপরেই নিজেদের অবস্থান ধরে রাখবে স্বাগতিক বাংলাদেশ।
আসন্ন এ সিরিজের পর কেমন হতে পারে দল দুটোর রেটিং?
বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতলে নিজেদের নামের পাশে একটি মাত্র রেটিং যোগ হবে বাংলাদেশের। সেক্ষেত্রে তাদের ওপরে থাকা উইন্ডিজের (৭৬) সাথে কমবে রেটিং ব্যবধান। এ ব্যবধানে হারলে নিজেদের নামের পাশে থাকা দুটি রেটিংও হারাবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে: তাহলে ১ রেটিং পয়েন্ট হারাবে মাহমুদউল্লাহ রিয়াদরা। বিপরীতে ১ রেটিং বাড়বে জিম্বাবুয়ের।
সিরিজ ১-১ ব্যবধানে 'ড্র': আসন্ন এ সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হলে বর্তমান রেটিং (৬৭) থেকে ছয় রেটিং হারাবে বাংলাদেশ। পক্ষান্তরে নিজেদের নামের পাশে আরও ১১ রেটিং পয়েন্ট যুক্ত করতে সক্ষম হবে জিম্বাবুয়ে।