-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাট উঁচিয়ে শতক উদযাপন করছেন মারনাস লাবুশেন[/caption]
২ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন লাবুশেন ও স্মিথ। দিনের শুরুতেই শতক তুলে নেন লাবুশেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক তোলার দিনে অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। ১০৩ রান করে শিকার হন ওলি রবিনসনের। লাবুশেনের ৩০৫ বলের ইনিংসে ছিল ৮টি চার। ফেরার আগে স্মিথের সাথে গড়েন ৬৫ রানের জুটি।
চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন স্মিথ ও ট্রেভিস হেড। ১৮ রান করে হেড বোল্ড হন জো রুটের বলে। বেন স্টোকসের বলে বোল্ড হয়ে দ্রুতই বিদায় নেন ক্যামেরন গ্রীন (৫ বলে ২ রান)। ষষ্ঠ উইকেটে আবার বড় জুটি পায় অস্ট্রেলিয়া। স্মিথ ও ক্যারি যোগ করেন ৯১ রান। তবে শতক হাতছাড়া করেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ। ৯৩ রানে তিনি এলবিডব্লিউ হন অ্যান্ডারসনের বলে। স্মিথের ২০১ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।
স্মিথকে ফেরানোর পরপরই ক্যারিকেও শিকার করেন অ্যান্ডারসন। ১০৭ বলে ৫১ রান করে বিদায় নেন ক্যারি। অষ্টম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন দুই পেসার মিচেল স্টার্ক ও মাইকেল নেসার। নেসার ২৪ বলে ৩৫ রানের ঝড় তুলে বিদায় নিলেও ৩৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন স্টার্ক।
৯ উইকেটে ৪৭৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে স্টোকস তিনটি এবং অ্যান্ডারসন দুইটি উইকেট শিকার করেন।
[caption id="attachment_184454" align="aligncenter" width="800"]
টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট উদযাপনে মাইকেল নেসার[/caption]
জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে ইংল্যান্ড। ৮.৪ ওভারে ১৭ রান সংগ্রহ করতেই দুইটি উইকেট হারিয়েছে সফরকারীরা। স্টার্কের শিকার হয়ে ররি বার্নস ফেরেন ৩ বলে ৪ রান করেন। হাসিব হামিদকে শিকার করে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন নেসার।
বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়েছে। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৪৫৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৪৭৩/৯ ইনিংস ঘোষণা (প্রথম ইনিংস)
লাবুশেন ১০৩, ওয়ার্নার ৯৫, স্মিথ ৯৩, ক্যারি ৫১, স্টার্ক ৩৯*, নেসার ৩৫;
স্টোকস ৩/১১৩, অ্যান্ডারসন ২/৫৮।
ইংল্যান্ড ১৭/২ (৮.৪ ওভার)
হাসিব ৬, রুট ৫*, বার্নস ৪, মালান ১*;
নেসার ১/৪, স্টার্ক ১/১১।
অস্ট্রেলিয়া ৪৫৬ রানে এগিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




