-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি বিশ্বকাপ নিয়ে নিজের ও দলের ভাবনার কথা জানান দলের অন্যতম সদস্য পিনাক ঘোষ। কন্ডিশনকে কঠিন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কন্ডিশনটা যেহেতু একটু কঠিন, বাউন্সি হবে। কিন্তু বোর্ড থেকে শুনলাম আমাদের ১০ দিন আগে নিয়ে যাওয়া হবে। ওই ১০ দিন যদি প্রাকটিস করি ম্যাচগুলো সুন্দর করে কাজে লাগাতে পারি তো আমার কাছে মনে হয় মূল ম্যাচের আগেই আমরা মানিয়ে নিতে পারবো। অন্য কোনো দলই এত আগে যাচ্ছে না। তারা তিন চার দিন আগে যাচ্ছে। তাই আমার মনে হয় ১০ দিন আগে গিয়ে আবহাওয়া, উইকেট সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো।’
সর্বশেষ যুব এশিয়া কাপে চওড়া ছিল পিনাকের ব্যাট। এতে তার পাশাপাশি স্বস্তি ফিরে পেয়েছে দলও। পিনাকের ভাষ্য, ‘অনেকদিন পর দুইটা বড় ইনিংস খেললাম সেজন্য ভগবানের কাছে শুকরিয়া আদায় করি। কোচ ম্যানেজমেন্ট সাপোর্ট না করলে হয়তো দলে থাকতে পারতাম না। ওনারা আমার উপর বিশ্বাস রেখেছে যে আমি পারবো। সেজন্য ওনাদের ধন্যবাদ। লাস্ট সিরিজে কিন্তু সবাই রান করেছে। আপনি দেখেন হৃদয় ১২০, ৪৮ নট আউট। তারপর নাঈম শেখ যে আমার সঙ্গে ওপেন করেছে। তারপর সাইফ রান পেয়েছে, আফিফ রান পেয়েছে। যে যেখানে সুযোগ পেয়েছে রান করেছে।’
পিনাক জানান, বিশ্বকাপের লিডিং রানস্কোরার হতে চান তিনি- ‘এবার আমার লক্ষ্য অবশ্যই ভালো কিছু করা। যেন লিডিং রানস্কোরার থাকতে পারি। আফিফ, সাইফ খেলছে দেখছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি। যেহেতু ৬-৭ মাস ভালো পারফরম্যান্স ছিল না তাই হয়তো এবার খেলা হলো না। এমন হতেই পারে। আবার ভালো সময় আসলে খেলবো।’