-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এভিন লুইস[/caption]
টস হেরে আগে ব্যাটিং করতে নামে গায়ান। ব্রেন্ডন কিং ও চন্দ্রপল হেমরাজের উদ্বোধনী জুটিতে আসে ৩৩ রান। কিং ১৭ বলে ২৭ রান এবং হেমরাজ ২৪ বলে ২৭ রান করেন। শোয়েব মালিক ১০ বলে ৬ রান করে বিদায় নেন। ১৪ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন নিকোলাস পুরান। তার ব্যাট থেকে ১ চার ও ৩টি ছক্কা আসে।
হেটমায়ারের ২০ বলে ৪৫ রানের টর্নেডো ইনিংসে ২০ ওভারে ১৭৮ রানের সংগ্রহ পায় গায়ানা। হেটমায়ারের ব্যাট থেকে আসে ২টি চার ও ৪টি ছক্কা।
প্যাট্রিয়টসের পক্ষে জন-রাস জাগেসার, ফাওয়াদ আলম, ডমিনিক ড্রেকস ও নাসিম শাহ ২টি করে উইকেট শিকার করেন।
১৭৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেন ক্রিস গেইল ও এভিন লুইস। ২৭ বলে ৪২ রান করে কেভিন সিনক্লেয়ারের বলে আউট হন গেইল। ইউনিভার্সাল বসের ব্যাট থেকে আসে ৫টি চার ও ৩টি ছক্কা।
দ্বিতীয় উইকেটে প্যাট্রিয়টসকে জয়ের বন্দরে নিয়ে চলে যান লুইস ও ডোয়াইন ব্রাভো। ৮৮ রানের জুটি গড়েন তারা। ৩১ বলে ৩৪ রান করে ব্রাভো সাজঘরে ফেরেন। ফ্যাবিয়ান অ্যালেন রানের খাতা খোলার আগেই বিদায় নেন। শেরফেন রাদারফোর্ডকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেন লুইস।
রাদারফোর্ড ৯ বলে ১১ রান করেন। ৩৯ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন লুইস। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৮টি ছক্কা। ৭ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।
সংক্ষিপ্ত স্কোর
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৭৮/৯ (২০ ওভার)
হেটমায়ার ৪৫*, কিং ২৭, হেমরাজ ২৭;
জাগেসার ২/১৯, ফাওয়াদ ২/২২।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ১৮১/৩ (১৭.৫ ওভার)
লুইস ৭৭*, গেইল ৪২, ব্রাভো ৩৪;
স্মিথ ২/৪৮।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ৭ উইকেটে জয়ী।