-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এভিন লুইস[/caption]
শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স সংগ্রহ করে ৭ উইকেটে ১৫৯ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৪৭ রান সংগ্রহ করেন কলিন মানরো। এছাড়া ১৮ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন সুনীল নারাইন। প্যাট্রিয়টসের পক্ষে ৩টি করে উইকেট পান ডমিনিক ড্রেকস ও জন-রাস জাসেসার।
জবাবে লুইস ও ক্রিস গেইলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় প্যাট্রিয়টস। ১৮ বলে ৩৫ রানের ঝড় তোলেন গেইল। ৬টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে আলি খানের শিকার হন তিনি। ডেভন থমাস ৫ বলে ১ রানেই কাইরন পোলার্ডের শিকার হয়ে বিদায় নেন। রবি বোপারাকে সাথে নিয়ে প্যাট্রিয়টসের ম্যাচ জয় নিশ্চিত করেন লুইস।
গেইল সাজঘরে ফেরার পরে আরও ক্ষুরধার হয়ে ওঠে লুইসের ব্যাট। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে লুইসের ব্যাট থেকে ঝরে ছক্কা বৃষ্টি। তৃতীয় উইকেটে বোপারার সাথে ৮৫ রানের জুটি গড়েন লুইস। সেখানে বোপারার অবদান ছিল মাত্র ১৩ বলে ৭ রান।
৫টি চার ও ১১টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন লুইস। ৫২ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩২ বলে ও ৮ উইকেট হাতে রেখে দাপুটে জয় পায় প্যাট্রিয়টস।
লুইসের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি পঞ্চম সেঞ্চুরি। এই সেঞ্চুরি হাঁকানোর পরে ২৯ রানে একবার জীবন পেয়েছিলেন তিনি। প্রায় ২ বছর ৮ মাস পরে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন লুইস। এখন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৮০ ম্যাচে তার সংগ্রহ ৫১৭৯ রান। পাঁচ সেঞ্চুরির পাশাপাশি আছে ৩৫টি হাফ সেঞ্চুরি। স্ট্রাইকরেট ১৪৪.৭৪।
গেইল-লুইসদের দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এখন ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।