-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে ক্রিজে আছেন জশুয়া ও রোচ[/caption]
প্রথম দিনে ২০৪ রানে অল-আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় সকালে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫০ রান পেলেও স্বাগতিকদের টপ-মিডল অর্ডার ভালো করতে পারেনি। ৫০ রানে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ফেরার পর ৯৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে জশুয়ার সাথে ৩৩ রান যোগ করে বিদায় নেন কাইল মেয়ার্সও। মেয়ার্স করেন ৩৯ বলে ২৮ রান।
ওয়েস্ট ইন্ডিজ যখন অল্পতেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল, তখনই চওড়া হয়ে ওঠে লোয়ার অর্ডার ব্যাটারদের উইলো। অষ্টম উইকেটে জশুয়ার সাথে ৪৯ রানের জুটি গড়েন আলজারি জোসেফ। ৫৯ বলে ২৮ রানের কার্যকরী ইনিংস খেলে জোসেফ সাজঘরে ফেরেন। তারপর জশুয়ার সাথে যোগ দেন কেমার রোচ। অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়ে রোচ ওয়েস্ট ইন্ডিজকে লিড এনে দিতে সাহায্য করেছেন।
দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান। অর্ধশতক হাঁকিয়েছেন জশুয়া। ১৫২ বলে ৫৪ রান নিয়ে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬৩ বলে ২৫ রান নিয়ে অপরপ্রান্তে আছেন রোচ। ওয়েস্ট ইন্ডিজের লিড ২৮ রান।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস তিনটি, ক্রেইগ ওভারটন ও বেন স্টোকস দুইটি করে এবং সাকিব মাহমুদ একটি উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ২০৪/১০ (৮৯.৪ ওভার)
সাকিব ৪৯, লিচ ৪১*, লিস ৩১, ওকস ২৫;
সিলস ৩/৪০, মেয়ার্স ২/১৩, জোসেফ ২/৩৩, রোচ ২/৪১।
ওয়েস্ট ইন্ডিজ ২৩২/৮ (৮৬ ওভার)
জশুয়া ৫৪*, ক্যাম্পবেল ৩৫, জোসেফ ২৮, মেয়ার্স ২৮, রোচ ২৫*;
ওকস ৩/৪৮, স্টোকস ২/৪০, ওভারটন ২/৭১, সাকিব ১/৩৯।
ওয়েস্ট ইন্ডিজের লিড ২৮ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 