-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বেঙ্গালোর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। মাত্র ৩৯ বলের মোকাবেলায় বারোটি চার ও একটি ছক্কার সাহায্যে এই ইনিংস তৈরি করেন তিনি। এছাড়া মঈন আলী দুটি চার ও ছয়টি ছক্কায় খেলেন ৩৪ বলে ৬৫ রানের ইনিংস। অন্যান্যদের মধ্যে কলিন ডি গ্র্যান্ডহোম ১৭ বলে ৪০ ও সরফরাজ খান ৮ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন।
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে রশিদ খান তিনটি, সিদ্ধার্থ কাউল দুটি এবং সন্দ্বীপ শর্মা একটি উইকেট লাভ করেন। ৪ ওভার বল করে ৩৫ রান খরচার বিনিময়ে এদিন উইকেটশূন্য ছিলেন সাকিব আল হাসান।
জয়ের বড় লক্ষ্যে খেলতে নেমে ষষ্ঠ ওভারেই শিখর ধাওয়ানের উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এর একটু পর ৩৭ রান করে সাজঘরে ফেরেন ভালো কিছু করার ইঙ্গিত দেওয়া অ্যালেক্স হেলসও। এরপর দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও মানিশ পাণ্ডে। দুই ওপেনার ম্যাচের মেজাজ অনুযায়ী খুব একটা ঝড়ো ইনিংস খেলতে না পারলেও উইলিয়ামসন ও পাণ্ডে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান। ম্যাচের শেষ ওভারে উইলিয়ামসন বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস, যেখানে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। সাতটি চার ও একটি ছক্কায় মানিশ পাণ্ডে ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকলেও দলের জয় এনে দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারানো হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ২০৪ রান। ফলে ১৪ রানের জয় পায় পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা বেঙ্গালোর।
বেঙ্গালোরের পক্ষে যুযবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ ও মঈন আলী একটি করে উইকেট লাভ করেন।