-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারো জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে সিপিএল। ছবিঃ এএফপি[/caption]
গত বছর করোনার মধ্যেও ক্রিকেটার এবং কোচিং স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে রেখে টুর্নামেন্ট আয়োজন করেছিল সিপিএল কতৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার সকালে ভার্চুয়াল সভা শেষে সিপিএল মাঠে গড়ানোর তারিখ ঘোষণা করে সিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেল।
ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি, পর্দা নামবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। কোভিডের কারণে গত আসরে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হয় ত্রিনিদান অ্যান্ড টোবাগোয়। এবারও এক ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরিবর্তন এসেছে ভেন্যুতে। এবারের আসরের ৩৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে।
“আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আমরা সিপিএল আয়োজন করতে যাচ্ছি। আমরা তাঁদের ধন্যবাদ জানাতে চাই, যারা কি না সুন্দর এই দেশে টুর্নামেন্ট আয়োজনে সকল সহযোগিতা করেছে।”
গত আসরে কোভিডের কারণে মাঠে দর্শক না থাকলেও এই আসরে স্টেডিয়ামের ধারণক্ষমতার অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ দর্শক মাঠে থাকবে বলে জানিয়েছেন কিট রাসেল। তবে করোনা টিকা নিলেই কেবল মাঠে ঢুকার অনুমতি পাবেন সাধারণ দর্শকরা।
করোনার ঝামেলা এড়াতে সিপিএলে অংশ নেওয়া ৬টি দলকে আলাদা অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে সিপিএল কতৃপক্ষ থেকে।