-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শহিদুলকে শিরোপা উৎসর্গ করল খুলনা
শুক্রবার (১৮ ডিসেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জেতে জেমকন খুলনা। ম্যাচ শেষে দলের সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা জানান, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঘোষণা অনুযায়ী এই শিরোপা জয় বাবাহারা শহিদুলকে উৎসর্গ করছেন তারা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে আনুষ্ঠানিক আলাপচারিতায় চ্যাম্পিয়ন দলের প্রতিনিধি মাশরাফি বলেন, 'আজ আমরা শহিদুলের জন্য খেলেছি। তার বাবা ৪-৫ দিন আগে মারা গেছেন। আমাদের অধিনায়ক বলে দিয়েছিল- আজ আমরা শহিদুলের জন্য খেলবো।'
শহিদুলের জন্য শোক সামলে মাঠে ফেরাটা মোটেও সহজ ছিল না। শহিদুলের একাগ্রতা আর নিবেদনই যেন তাকে আরও অনন্য করে তুলেছে। মাশরাফি বলেন, 'গত ৩ দিন ও কোয়ারেন্টিনে ছিল। বাবাকে হারিয়ে গত ৩ দিন ধরে হোটেলে পড়ে ছিল, করোনা পরীক্ষা করিয়েছে, নেগেটিভ ফল নিয়ে মাঠে নেমে খেলেছে। আমরা শুধু জানতাম, আমাদের ওর জন্য খেলতে হবে। তার জন্য জয় এনে দিতে পেরেছি এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।'
শিরোপা জয়ী উল্লসিত শহিদুল উদযাপনের সময় তাকাচ্ছিলেন আকাশের দিকে। হয়ত তাকে রেখে পৃথিবীকে বিদায় জানানো বাবাকে খুঁজছিলেন তারাদের ভিড়ে। ম্যাচ শেষে ফেসবুকে স্বস্তি প্রকাশ করে পোস্ট করেন- 'আলহামদুলিল্লাহ্, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ফাইনাল জিতেছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 