-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
শান্ত ও সাইফউদ্দিন দুজনই চলমান টুর্নামেন্টে খেলছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে। শান্তকে শুধু লড়াকু ক্রিকেটারই নয়, লড়াকু অধিনায়ক হিসেবেও দেখছেন সাইফউদ্দিন।
তিনি বলেন, 'কোনো সন্দেহ নেই, শান্ত শুধু ফাইটার ক্রিকেটার না, ফাইটার ক্যাপ্টেনও। কারণ সে মাঠে ফিল্ড সেটআপ, ক্যাপ্টেনসি, দলকে যেভাবে বুস্ট আপ করে- সত্যি প্রশংসনীয়। আমি তো ছোটবেলা থেকে, সেই অনূর্ধ্ব-১৫, ২০১০ সাল থেকে দেখে আসছি ওকে এবং মিরাজকে একসাথে। তখন হয়ত মিরাজ বেশি ক্যাপ্টেনসি করত। তারপরও মিরাজ চোটে থাকলে বা অসুস্থতার কারণে ম্যাচ মিস করলে বেশিরভাগ সময় শান্তই ক্যাপ্টেনসি করত।'
শান্তর নেতৃত্বগুণের পাশাপাশি বড় সুবিধা হতে পারে তার ব্যাটিং গুণও। চলমান টুর্নামেন্টে হাঁকিয়েছেন দারুণ এক শতক। ব্যাট হাতে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হচ্ছেন। সাইফউদ্দিন বলেন, 'আমরা জানি, ভবিষ্যতে, মাশাআল্লাহ যেভাবে ব্যাটিং করছে... যদি ধারাবহিকতা থাকে তাহলে ৪-৫ বছর পর নেতৃত্ব হয়ত ও-ই পাবে। এইচপি, 'এ' দল, হাই পারফরম্যান্স দল- সব জায়গায় নেতৃ্ত্ব দিয়ে এসেছে। ওর ভেতরে সেই গুণাবলী আছে বিধায় দায়িত্ব পাচ্ছে।'
দলে বড় তারকা নেই, তবে উঠতি তরুণদের অনেকেই আছে। ড্রাফটের পর তাই রাজশাহীর ম্যানেজমেন্ট ভাবনায় পড়েছিল- কার হাতে তুলে দেওয়া যায় নেতৃত্বভার। সাইফউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিনাভাবনায় বলেছেন শান্তর কথা। দল বলার মত সাফল্য না পেলেও শান্তর অধিনায়কত্বে রীতিমত মুগ্ধ সাইফউদ্দিন।
দল সাফল্য পাক বা না পাক, শান্ত অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ ম্যাচে শতক হাঁকিয়েও জয়ের দেখা পাননি। শান্তর আক্ষেপ না জাগলেও ব্যথিত খোদ সাইফউদ্দিন।
তিনি বলেন, 'ও স্বাভাবিক ছিল। আমি আর মেহেদী রাজশাহী টিমের মূল বোলার। তো আমরা যখন ৮ ওভারে ৮০ রান দেই... আসলে স্বাভাবিক একটা অসাধারণ ইনিংস খেলা ক্রিকেটারকে জয় উপহার দিতে পারিনি। আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। ও যেই ইনিংস খেলেছে, জয় প্রাপ্য ছিল।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 