-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ফাইনাল ম্যাচের একদিন আগে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালাউদ্দিন। এ সময় আলাপচারিতায় উঠে আসে শামসুরের প্রসঙ্গও।
সালাউদ্দিনের সহজ স্বীকারোক্তি, বিপিএলে শামসুরকে নিয়ে খুব বেশি কাজ করেননি তিনি। শামসুরের এই সাফল্যের পেছনে নিজ যোগ্যতা এবং তার উপর তামিমের আস্থা ছিল বলে জানান দেশের অন্যতম সেরা এই কোচ।
সালাউদ্দিন বলেন, ‘আসলে বিপিএলে শামসুরকে নিয়ে কাজ করার তেমন সুযোগ হয়নি আমার। সে যে সাফল্যটা পাচ্ছে, সেটা তার নিজের যোগ্যতায় করছে এবং সে সারাবছর অনেক সিরিয়াস ছিল।’
‘এর পুরো কৃতিত্ব আমি দেব তামিমকে। তামিমের কারণেই সে এই টিমে। প্রথমে তাকে নিতে চাইনি, কিন্তু তামিম বলেছে সে অনেক প্র্যাকটিস করে যাচ্ছে, একটা সুযোগ দেন।’– বলেন তিনি।
তামিমের পরামর্শ বা অনুরোধেই শামসুরকে একাদশে সুযোগ দিয়েছিলেন সালাউদ্দিন, আর তাতেই বাজিমাত! তবে এই সাফল্যে সবচেয়ে বেশি অবদান যে শামসুরের নিজেরই, সেটা জানালেন আবারও। একইসাথে জানালেন তার জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথাও- ‘এই কারণে শামসুরকে দলে নেয়া। তার সাফল্যের পেছনে আমি মনে করি তারই অবদান বেশি। সে যদি ক্রিকেট নিয়ে আরেকটু সিরিয়াস হয়, এখনও সুযোগ আছে জাতীয় দলে ফেরার।’
শামসুরের ব্যাটিং শৈলী নিয়ে এ সময় প্রশংসাও ঝড়ে সালাউদ্দিনের কণ্ঠে। তাকে দলের জন্য ‘কার্যকরী খেলোয়াড়’ আখ্যা দিয়ে সালাউদ্দিনের ভাষ্য, ‘সে ফ্রি-স্ট্রোক খেলতে জানা একজন ব্যাটসম্যান। সবচেয়ে বড় জিনিস সে চাপ নিতে পারে। আমরা যে পজিশনেই খেলিয়েছি, সফল হয়েছে। এমন একজন কার্যকরী খেলোয়াড়, আমি বলব তারই বেশি তাগিদ থাকবে পরবর্তীতে কীভাবে আগাবে, সেটা তার উপরই নির্ভর করছে।’