-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছক্কা হাঁকিয়ে টাই করার পর এভাবেই উদযাপন করছিলেন শাহীন।[/caption]
পিএসএলের সপ্তম আসরের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর ও পেশোয়ার। পেশোয়ার প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান জড়ো করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন শোয়েব মালিক।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ হাফিজের ৪৯ রান সত্ত্বেও পিছিয়ে পড়ে লাহোর। তবে অধিনায়ক শাহীনের ২০ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে অবিশ্বাস্যভাবে ম্যাচ টাই করে বসে দলটি।
[caption id="attachment_192651" align="aligncenter" width="578"]
ওয়াহাবের বুদ্ধিমত্তার সাথে পেরে ওঠেনি লাহোর।[/caption]
শেষ ওভারে জয়ের জন্য দলের প্রয়োজন ছিল ২৪ রান। শাহীন ১৪ বলে ১৭ রান করে স্ট্রাইকে। মোহাম্মদ উমর প্রথম বলটি ওয়াইড করেন। পরের বলে চার ও লিগ্যাল দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকান শাহীন।
শেষ ৩ বলে প্রয়োজন ছিল ৭ রান। তবে ওভারের চতুর্থ ও পঞ্চম ডেলিভারি ডট বল হয়। শেষ বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান শাহীন। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। জয়ের সমান আনন্দে দুই হাত প্রসারিত করে উদযাপন করা শাহীনের আনন্দ অবশ্য মিলিয়ে যেতে সময় লাগেনি।
[caption id="attachment_192648" align="aligncenter" width="859"]
সুপার ওভারে টানা দুই চারে জয় নিশ্চিত করেন মালিক।[/caption]
তবে সুপার ওভারেও লুকিয়ে ছিল রোমাঞ্চ। পেশোয়ারের দলপতি ওয়াহাব রিয়াজের করা ওভার থেকে ফখর জামান ও হ্যারি ব্রুক মাত্র ৫ রান নিতে পেরেছেন। জবাবে ব্যাট করতে নেমে শাহীনকে প্রথম দুই বলে দুটি চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন শোয়েব মালিক।
হারলেও লাহোর অবশ্য শীর্ষ দুইয়ে থেকেই লিগ পর্ব শেষ করেছে। জয় পাওয়া পেশোয়ার সমান পয়েন্টধারী হলেও তাদের খেলতে হবে এলিমিনেটরে।