-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুবাইয়ে টস জিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের আগে ব্যাটিং করার সিদ্ধান্তকে আফসোসে পরিণত করেছিলেন পৃথ্বী শ (০) ও আজিঙ্কা রাহানে (২)। জফরা আর্চারের আগুন ছড়ানো বোলিংয়ে দলীয় ১০ রানের মধ্যে ফিরে যান তারা। অভিজ্ঞ শিখর ধাওয়ান ও অধিনায়ক আইয়ার সেই ধাক্কা সামাল দেন ৮৫ রানের জুটিতে। ধাওয়ানের আউটে ভাঙে তাদের জুটি।
শ্রেয়াশ গোপালের শিকার হওয়ার আগে ৩৩ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান। তার ইনিংসটি ছয়টি চার ও দুইটি ছক্কায় সাজানো ছিল। ৩০ বলে অর্ধশতক স্পর্শ করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দলীয় ১৩২ রানের মাথায় বিদায় নেন আইয়ার। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৩ রান। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুইটি ছক্কা।
মার্কাস স্টয়নিস আজ সুবিধা করতে পারেননি। ১৯ বলে ১৮ রানের ধীরগতির ইনিংস খেলে আর্চারের তৃতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন তিনি। শেষে অ্যালেক্স ক্যারির ১৩ বলে ১৪ রান ও অক্ষর প্যাটেলের ৪ বলে ৭ রানে নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লির স্কোরকার্ডে যোগ হয় ১৬১ রান।
রাজস্থানের আর্চার ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ২টি উইকেট লাভ করেন জয়দেব উনাদকাট।
জবাবে উড়ন্ত শুরু করেন জস বাটলার ও বেন স্টোকস। ৯ বলে ২২ রান করে বাটলার আনরিখ নকিয়ার বলে বোল্ড হলে ছন্দ কেটে যায়। পরের ওভারেই রিটার্ন ক্যাচ নিয়ে স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। স্টোকস ও সাঞ্জু স্যামসন তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন।
লম্বা বিরতি দিয়ে আইপিএলের মাঝপথে ক্রিকেটে ফেরা স্টোকস করেন ৩৫ বলে ৪১ রান। অক্ষরের বলে বোল্ড হওয়ার আগে স্যামসন করেন ২৫ রান। তারপরেও রাজস্থানকে জয়ের পথে রাখা রবিন উথাপ্পা ২৭ বলে ৩২ রান করে নকিয়ার দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন।
১৮ ও ১৯তম ওভারে টানা দুইটি উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ২২ রান। তারা সংগ্রহ করতে পারে ৮ রান। ফলে ১৩ রানের জয় পেয়েছে দিল্লি।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস ১৬১/৭ (২০ ওভার)
ধাওয়ান ৫৭, আইয়ার ৫৩, স্টয়নিস ১৮;
আর্চার ৩/১৯, উনাদকাট ২/৩২।
রাজস্থান রয়্যালস (
স্টোকস ৪১, স্যামসন ২৫, বাটলার ২২
নকিয়া ২/৩৩, অশ্বিন ১/১৭
ফল : দিল্লি ক্যাপিটালস ১৩ রানে জয়ী।