-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে সেই শিরোপা জয়ের ক্ষেত্রে আবাহনী থাকতে পারছে না নিশ্চিন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হলেও বৃহস্পতিবার লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে জয় অত্যন্ত প্রয়োজন আবাহনীর। তা না হলে আবাহনীর পরাজয় এবং পৃথক একটি ম্যাচে শেখ জামালের জয় ভেঙে দিতে পারে আকাশী-নীলদের শিরোপা স্বপ্ন।
তবে আবাহনী এই ম্যাচে মাঠে নামবে নিজেদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়েই। জিতলেই যেহেতু চ্যাম্পিয়ন, সেহেতু এই ম্যাচে খেলোয়াড়েরা নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়ার কোনো বিকল্পও থাকতে পারে না।
বুধবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেয়ার ফাঁকে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন দলের অন্যতম সেরা অস্ত্র মেহেদী হাসান মিরাজ। ডিপিএলে এখনও কোনো শিরোপার স্বাদ পাননি তিনি। আর তাই সেই আক্ষেপ ঘুচাতে চান এবার। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনিই জানালেন, এই ম্যাচে নিজেদের সেরাটাই চেষ্টা করবে আবাহনী।
মিরাজ বলেন, ‘আমরা যদি জিততে পারি, আমরা চ্যাম্পিয়ন হবো। আমি ঢাকা লিগে কখনো চ্যাম্পিয়ন হইনি। অবশ্যই টার্গেট থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আমরাও অনেক সিরিয়াস আছি। আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করবো।’
মিরাজের শিরোপা না জেতার আক্ষেপ ঘোচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ঠিক নেই বললেই চলে। তারকাবহুল দলের সবাই চেষ্টা করলে সেই বিকল্পের খোঁজে বের না হওয়ারই কথা! মিরাজের ভাষ্য, ‘ডু অর ডাই ম্যাচ। আশাবাদী অবশ্যই। সবাই শতভাগ দেয়ার চেষ্টা করবে ভাল খেলার জন্য। তাছাড়া আমাদের যেসব প্লেয়ার আছে তারা তাদের সেরাটা দিলে, তাহলে ভালো কিছু হবে।’