-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঘরের মাঠের দল সিলেট সিক্সার্স এবং গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। এবারের আসরে চট্টগ্রাম ভাইকিংস এবং সিলেট সিক্সার্স বাদে সবকটি ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গঠন করেছে। ঢাকা ডাইনামাইটসের পর কাগজে-কলমে শক্তিশালী দল গঠন করেছে খুলনা টাইটানস।
তবে গতবারের চেয়ে এই আসরে অনেক ব্যালেন্সড দল গঠন করেছে খুলনা। দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কান লিজেন্ড মাহেলা জয়বর্ধনেকে। গতবার ফাইনালে উঠতে না পারলেও এবারের আসরে শিরোপার দিকেই চোখ খুলনা অধিনায়ক মাহমুদউলাহ রিয়াদের।
“অবশ্যই আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু এই মুহূর্তে আমরা সেটির নিশ্চয়তা দিতে পারি না। আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা ধাপে ধাপে এগুতে চাই।”
বিপিএলের এবারের আসরে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে খুলনা। সবদিক দিয়েই শক্তিশালী দল গঠন করেছে ডাইনামাইটস। তাই ওদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবেনা খুলনার। তবে টুর্নামেন্টে ভালো করতে শুরুটা ভালোভাবেই করতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
“এটা সত্যি যে, টুর্নামেন্টের শুরুতেই ভালো করলে সেটি পরবর্তীতে আত্মবিশ্বাস দেয়। এই আসরের টপ ফেভারিট ঢাকার বিপক্ষেই আমাদের প্রথম ম্যাচ। ভালো শুরুটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সিলেট পর্বের প্রথম দুই ম্যাচেই জিততে চাই।”