-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করে ১২৩ রান। অন্যদিকে এই পিচেই ৪৪৮ রান করেছে শ্রীলঙ্কা। তাই, কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়ে সমালোচনার পক্ষে নন সুজন। তিনি বলেন, 'গামিনী ডি সিলভাকে নিয়ে অনেক কথা হয়, গামিনীর কি দোষ? সে তো এখানে চাকরি করে। তাকে বোর্ড থেকেই এমন উইকেট বানাতে বলা হয়েছে। ওর (গামিনীর) দোষ দিয়ে লাভ কোথায়? আমরা এমন উইকেট চেয়েছি, সে বানায় দিছে।'
ম্যাচ হারার কারণ কিউরেটর নন খেলোয়াড়রাই, এমনটিই মনে করেন সুজন। ঢাকা টেস্টে ব্যর্থতার দায় দিয়েছেন তাইজুল-মিরাজদের। এই প্রসঙ্গে সুজন বলেন, ‘এমন কি আছে শ্রীলঙ্কার সাথে আমরা খেলতে পারবো না? ব্যাটিং লাইনআপ যদি দেখেন, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া, এরা কে কয়টা টেস্ট ম্যাচ খেলেছে? আমাদের স্পিনার নেই। বলতে পারেন আমাদের সাকিব নেই। আমাদের রাজ্জাক ৫০০ উইকেট পাওয়া ফার্স্ট ক্লাস বোলার। কিভাবে বলবো অভিজ্ঞতা নেই? তাইজুলকে যদি দেখেন। আকিলা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলে ৫ উইকেট নিলো। তাইজুল তো আরও বেশি খেলতেছে। মিরাজ ইংল্যান্ডের সাথে ১৯ উইকেট নিয়েছে। আমরা কিভাবে বলবো আমাদের অভিজ্ঞতা নেই। আমরা কেউ এই জিনিসগুলো চিন্তা করি না। শ্রীলঙ্কা কী গড? ওদের খেলোয়াড়রা কী গড? ওরা কি স্টিভ স্মিথ? বা এরকম কিছু যে দুইশো টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ওদের। কেন এগুলো চিন্তা করি না আমাদের খেলোয়াড়রাই ভুল খেলেছে।’