-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিসিবি দক্ষিণাঞ্চলের পক্ষে ৫ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন[/caption]
প্রথম দিনেই বড় ইনিংসের ভিত গড়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে সৌম্য সরকার ও শুভাগত। দেড়শ রান করে বিদায় নেন সৌম্য। নাহিদুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি। সৌম্যর ২৯২ বলের ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছক্কা। সৌম্যর বিদায়ের পরে শুভাগত ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে না পারলেও বড় সংগ্রহ পেয়েছে মধ্যাঞ্চল।
মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত করেন ১৫২ রান। তিনি খেলেন ২১১টি বল। শুভাগতর ইনিংসটি সাজানো ছিল ১৮টি চারের মারে। তাকে বোল্ড করেন জিয়াউর রহমান। এছাড়া জাকের আলি অনিক ২৪ রান ও নাজমুল ইসলাম অপু ২৫ রান করেন। মধ্যাঞ্চল অলআউট হয় ৪৮১ রানে।
দক্ষিণাঞ্চলের লেগ স্পিনার রিশাদ শিকার করেন পাঁচটি উইকেট। ১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে এটি রিশাদের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। নাসুম আহমেদ শিকার করেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও জিয়াউর রহমান।
[caption id="attachment_185674" align="aligncenter" width="800"]
শুভাগত হোম[/caption]
শেষ সেশনে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১ উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। ১৩ বলে ০ রানে এনামুল হক বিজয়কে সাজঘরে ফেরান নাজমুল ইসলাম অপু। পিনাক ঘোষ ১০১ বলে ৬৭ রান ও অমিত হাসান ৬৬ বলে ২৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দক্ষিণাঞ্চল পিছিয়ে আছে ৩৮৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল ৪৮১/১০ (প্রথম ইনিংস ১৪৭.৫ ওভার)
শুভাগত ১৫২, সৌম্য ১৫০, সালমান ৭০;
রিশাদ ৫/১২৯, নাসুম ২/১৪১।
বিসিবি দক্ষিণাঞ্চল ৯২/১ (প্রথম ইনিংস ৩০ ওভার)
পিনাক ৬৭, অমিত ২৫;
অপু ১/১৭।
ওয়ালটন মধ্যাঞ্চল ৩৮৯ রানে এগিয়ে।